এক্সপ্লোর

Panchayat Election: মৃত্যু হল কোচবিহারে ভোটের আগের দিন আক্রান্ত BJP কর্মীর, মৃতের সংখ্যা বেড়ে ৪৮

Coochbehar News: কোচবিহারে ভোটের আগের দিন আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু। তুফানগঞ্জের শালবাড়িতে ভোটের আগের দিন সংঘর্ষ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভোটে বেলাগাম সন্ত্রাস (Panchayat Election), ৩৬দিনে ৪৮ জনের মৃত্যু! কোচবিহারে (Coochbehar News) ভোটের আগের দিন আক্রান্ত বিজেপি কর্মীর (BJP Worker) মৃত্যু। তুফানগঞ্জের শালবাড়িতে ভোটের আগের দিন সংঘর্ষ। ভোটের আগের দিন আক্রান্ত, আজ কোচবিহার মেডিক্যালে মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে জয়ন্ত বর্মনের উপর হামলার অভিযোগ বিজেপির।

কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে শুরু সন্ত্রাস। রাজ্যজুড়ে মৃত্যু মিছিল যেন থামার নাম নেই। ভোটের আগের দিন হিংসায় আক্রান্ত হয়েছিলেন তুফানগঞ্জের শালবাড়ির বিজেপি কর্মী। আজ তাঁর মৃত্যু হল। ভর্তি ছিলেন কোচবিহার মেডিক্যালে। ৩৬ দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। 

বিজেপি অভিযোগ, শালবাড়ির বাসিন্দা বিজেপি কর্মী জয়ন্ত বর্মন বাজারে ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন ভর্তি থাকার পর গতকাল রাতে তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সকালে সেখানেই জয়ন্ত বর্মনের মৃত্যু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন। যদিও এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছে ঘাসফুল শিবির। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবে জড়িত নয়। 

প্রসঙ্গত, আজই কোচবিহারের শীতলকুচিতেও এক তৃণমূল কর্মীর মৃত্যুর খবর মেলে। নির্বাচনের দিন কোচবিহারের দুই জনের মৃত্যু হয়। তার আগেরদিন একজনের মৃত্যু হয়। এবং আজ দুই জনের মৃত্যুর খবর সামনে আসে। অর্থাৎ সবমিলিয়ে নির্বাচনের আগের দিন থেকে কোচবিহারেই মৃতের সংখ্যা ৫। অন্যদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই দুই জনের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে প্রায় ৭-এ গিয়ে পৌঁছল ভোট হিংসায় কোচবিহারে মৃতের সংখ্যা।

আরও পড়ুন: Panchayat Poll: জয়ী BJP প্রার্থী-সহ ২৫০জনেরও বেশি অসমে আশ্রয়, ঘরছাড়াদের ফেরাল কোচবিহার পুলিশ

মৃতের আত্মীয় ভবেন বর্মন বলেন, 'বাজার সেরে সেদিন ফিরছিল। সেই সময় তৃণমূলের লোকজন চড়াও হয়। ও বিজেপির সমর্থনে ছিল, ওকে বিজেপি করতে দেবে না। ভোটের আগের দিন বাড়ি এসে হুমকি দিয়ে গিয়েছিল। তৃণমূল না করলে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।' বিজেপি বিধায়ক সুকুমার রায়ের অভিযোগ ভোটের আগেরদিন জয়ন্ত বর্মনের মাথায় আঘাত করে তৃণমূলের লোকজন, সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। তারপর হাসপাতালে ভর্তি থেকেও জ্ঞান না ফিরলে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে আজ সকালে তাঁর মৃত্যু হয়। তৃণমূলের পাল্টা জবাব, 'যে কোনও মানুষ মারা গেলেই তাঁকে বিজেপির বলে চালিয়ে তৃণমূলের দিকে আঙুল তোলার প্রচেষ্টা। যে কোনও মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। পুলিশ তদন্ত করছে, তাহলেই গোটা বিষয় পরিষ্কার হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget