এক্সপ্লোর

Panchayat Poll 2023: তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে পথ অবরোধ, আটক SFI রাজ্য সভাপতি

Panchayat Election 2023: আটক সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস ঘোষ। প্রতিবাদে ডায়মন্ডহারবার স্টেশন মোড়ে পথ অবরোধ সিপিএম কর্মী সমর্থকদের। 

কলকাতা: ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে রাস্তা অবরোধ করতে গিয়ে পুলিশের হাতে আটক প্রতীকউর রহমান। পুলিশের হাতে আটক। এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকউর রহমান। আটক সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস ঘোষ। প্রতিবাদে ডায়মন্ডহারবার স্টেশন মোড়ে পথ অবরোধ সিপিএম কর্মী সমর্থকদের।

 

 

পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) গণনা শুরু হতেই অশান্তি শুরু হয়। গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজে বোমাবাজির অভিযোগ ওঠে। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। মনোনয়নপর্ব থেকে ভোটের ফলপ্রকাশের আগের রাত পর্যন্ত, রাজ্যে ভোট হিংসার বলি হয়েছেন ৪০ জন। আর, ভোটেই মৃত্যু হয়েছে ১৯ জনের। ভোটের দিন কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখেই ভোট গণনার দিন সকাল থেকেই দিকে দিকে ফের অশান্তির ছবি। কোথাও বিরোধী কাউন্টিং এজেন্টকে মারধর, কোথাও আবার প্রার্থীকেই অপহরণের অভিযোগ।

এদিন গণনা শুরুর আগে থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ডায়মন্ড হারবারে। শাসকদলের বিরুদ্ধে অভিযোগের তির। বিক্ষোভ দেখায় বিরোধীরা। ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে পথ অবরোধ করে বামেরা। রাস্তা অবরোধ করতে গিয়ে পুলিশ আটক করে এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকউর রহমান, সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস ঘোষকে। আটক করার প্রতিবাদে ফের ডায়মন্ডহারবার স্টেশন মোড়ে পথ অবরোধ সিপিএম কর্মী সমর্থকরা। 

রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটগণনা পর্বে অশান্তির ঘটনা ঘটেছে। গলসি ১ নম্বর ব্লকে বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি সিপিএম এজেন্ট। বারাবনিতে গণনা শুরুর আগে তুমুল উত্তেজনা ছড়ায়। তৃণমূল, বিজেপি বচসা, হাতাহাতি। হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্র থেকে সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফাটল মাথা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতেই মারধর করা হয় বলে অভিযোগ।ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনার আমডাঙায় ২ সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশ চণ্ডীগড় ও বোদাই গ্রাম পঞ্চায়েতে ওই দুই প্রার্থীকে উদ্ধার করে। গণনা কেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে একটি গ্রামে আটকে রাখা হয় বলে অভিযোগ। এদের মধ্যে একজন প্রার্থী ভয়ে গণনা কেন্দ্রে যেতে নারাজ। বসে আছেন পার্টি অফিসে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Hair Thinning: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget