এক্সপ্লোর

Bolpur Loksabha Election Result 2024: বোলপুরে ত্রিমুখী লড়াই শেষ, জয়ের হাসি হাসলেন তৃণমূলের অসিত মাল

Lok Sabha Election Result 2024: বোলপুর লোকসভার অন্তর্গত বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, আউশগ্রাম ও কেতুগ্রাম, এই ৭টি বিধানসভা।

বোলপুর: ২০২৪ এর লোকসভা নির্বচনে হাড্ডাহাড্ডি লড়াই। বোলপুরে জিতলেন তৃণমূলের অসিত মাল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ লক্ষ ৬ হাজার ৪৪৩ ভোটে এগিয়ে ছিলেন তিনি। 

দীর্ঘ ৪৩ বছর এই কেন্দ্র বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল। এরপর ক্ষমতায় আসে তৃণমূল ৷ দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী পিয়া সাহা ২০১৫ সালে সাঁইথিয়া পৌরসভায় জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন ৷ এবার তিনিই বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী ৷ বামেদের হয়ে এই কেন্দ্রে লড়াই করেছেন শ্যামলী প্রধান। 

বোলপুর লোকসভার অন্তর্গত বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, আউশগ্রাম ও কেতুগ্রাম, এই ৭টি বিধানসভা। এই কেন্দ্র এসসি সংরক্ষিত। 

বোলপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রই ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিতেছে তৃণমূল।  ১৯৯৯ এবং ২০০৪ সালে জিতেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। সিপিএম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় ২০০৪ সালে লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছিল। ২০০৯ সালে বামপ্রার্থী রামচন্দ্র ডোম জিতেছিলেন বোলপুর লোকসভা কেন্দ্র থেকে।  ২০১৪ সালে এই কেন্দ্রে জিতেছিল তৃণমূল।

আরও পড়ুন , মতুয়াগড়ে জয়ের হাসি হাসলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর, জিতলেন বড় ব্যবধানে 

একুশের বিধানসভার পর চব্বিশের লোকসভার লড়াইতেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটির কাছে ফের হার মানতে হল নরেন্দ্র মোদি, অমিত শাহকে। বাংলা আবার নিজের মেয়েকেই চাইল। লোকসভা ভোটে বাংলা তৃণমূলময়, মোদি নয়, দিদির গ্যারান্টিতেই আস্থা ভোটারদের। বিধানসভার পর লোকসভাতেও বঙ্গে বিজেপির ভরাডুবি। সেই সঙ্গে বাংলার ফলে, ফের সুপ্রতিষ্ঠিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব।

বিধানসভার পর লোকসভা ভোটেও বাংলায় বিপর্যয় হল বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সবুজ-ঝড়ে ফিকে হয়ে গেল গেরুয়া রং। দেশজুড়েও চারশো পারের স্বপ্ন পূরণ হল না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। NDA-কে থামতে হল তিনশোর আগেই। বাহান্ন থেকে এক লাফে কংগ্রেস পৌঁছে গেল, একশোর দোরগোড়ায়।                                                              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget