এক্সপ্লোর

Buddhadeb Bhattacharyya: 'সামনে লড়াই, জিততে হবে'; 'ফিরে এসে' ভিডিও বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর

Buddhadeb Bhattacharyya: বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্যভাবে ফিরিয়ে আনল CPM। শনিবার সন্ধ্যায় সিপিএম ওয়েস্ট বেঙ্গল নামে ফেসবুক পেজ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

কলকাতা: পশ্চিমবঙ্গ সিপিএমের (CPIM West Bengal) ফেসবুক চ্যানেলে শনিবার সন্ধ্যায় একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা ছিল'এভাবেও ফিরে আসা যায়'। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (WB EX CM Buddhadeb Bhattacharya) অন্যভাবে ফিরিয়ে আনল CPI(M)। শনিবার সন্ধ্যায় সিপিএম ওয়েস্ট বেঙ্গল নামে সিপিএমের ফেসবুক পেজ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও রাজ্য বাঁচানোর আহ্বান জানিয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরী করা হয়েছে ওই অডিও এবং ভিডিওটি।

আরও পড়ুন: Narendra Modi : এবার ভোটে কত আসন পাবে তৃণমূল ? নদিয়া থেকে ভবিষ্যৎবাণী মোদির

তাতে বুদ্ধবাবুকে জনগণের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, "নমস্কার কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে আমাদের পক্ষে ভালো থাকা সত্য়িই খুব দুষ্কর। কী ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়। সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোনও ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম, শিল্প হবে। কৃষির উন্নতি হবে। শত শত ছেলেমেয়ের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি। দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ। এখন ইলেকট্রোরাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ধুঁকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি-আরএসএস। মনে রাখবেন তৃণমূলের আমলেই বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত। কে এই নরেন্দ্র মোদি? কে এই মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের দেশকে, আমাদের রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে। এ লড়াই জিততে হবে। ধন্যবাদ।"

আরও পড়ুন: Loksabha Election 2024: অমেঠিতে গান্ধী পরিবারের ঘনিষ্ঠকে টিকিট কংগ্রেসের, কে এই কে এল শর্মা ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget