এক্সপ্লোর

Panchayat Poll 2023: দলীয় প্রতীক হাতে একসঙ্গে প্রচার, এক মিছিলে বিজেপি ও সিপিএমের প্রার্থী

এক মিছিলে ঝান্ডা হাতে বিজেপি-সিপিএম। পঞ্চায়েত ভোটের মুখে বাঁকুড়ার তালডাংরায় এমনই এক ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দলীয় প্রতীক হাতে একসঙ্গে প্রচার করছেন বিজেপি (BJP) ও সিপিএমের (CPM) প্রার্থী। বাঁকুড়ার তালডাংরায় এমনই একটি ছবি দেখিয়ে বিজেপি-সিপিএম আঁতাঁতের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। সমঝোতার তত্ত্ব উড়িয়ে পাল্টা শাসক দলকেই আক্রমণ শানিয়েছে বিজেপি-সিপিএম।

একসঙ্গে প্রচারে: এক মিছিলে ঝান্ডা হাতে বিজেপি-সিপিএম। পঞ্চায়েত ভোটের মুখে বাঁকুড়ার তালডাংরায় এমনই এক ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি-সিপিএম অপপ্রচার বলে উড়িয়ে দিলেও, এই ছবি নিয়েই প্রচারে নেমে পড়েছে তৃণমূল। এই ছবিতে দলীয় প্রতীক হাতে একসঙ্গে রয়েছেন, তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী নমিতা বাউড়ি, পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী অচিন্ত্য ভুঁই ও জেলা পরিষদের বিজেপি প্রার্থী দুর্গা ঘোষ। তালডাংরার এই হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতে স্ক্রুটিনির সময় বাদ পড়ে বিজেপি প্রার্থীর মনোনয়ন। এখানে লড়াই তৃণমূল ও সিপিএমের। সেই কারণেই কি শাসকদলকে হারাতে সিপিএম-কে সমর্থন করছে গেরুয়া শিবির?

সিপিএম-বিজেপি সমঝোতার তত্ত্ব উড়িয়ে দিলেও, আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তিনটে দল এক হয়েছে। কয়েকটা পোস্টার দেখেছেন! পদ্মফুল সঙ্গে কাস্তে হাতুড়ি তারা। হাত চিহ্ন সঙ্গে কাস্তে হাতুড়ি তারা । আবার কোথাও হাত , পদ্মফুল এবং কাস্তে হাতুড়ি তারা । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় কে হারাতে হবে।’’ এর আগে তমলুকে একই দেওয়ালে দেখা যায় সিপিএম ও বিজেপির প্রার্থীদের নাম। আবার, উত্তর ২৪ পরগনার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর নাম লেখা ফ্লেক্সের ছবি পোস্ট করে ফেসবুকে আক্রমণ শানান তৃণমূলের সোশাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

রাজ্য নির্বাচন কমিশনের চাহিদা মতো বাহিনী পাঠাবে কেন্দ্র? প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী একলপ্তে না পেলে, ভোটের দফা কি বাড়াবে রাজ্য নির্বাচন কমিশন? আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের মামলার শুনানি। হাইকোর্টের নির্দেশমতো, ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া নিশ্চিত। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা নিশ্চিত করেছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের চাহিদা অনুযায়ী, আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কেন্দ্র কি সেই বাহিনী পাঠাবে? পঞ্চায়েত ভোটের বাকি আর ১০ দিন। গ্রাম বাংলার ভোট ঘিরে অশান্তি থেমে নেই। ভোট হিংসায় রাজ্যে ১৯ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলার নানা প্রান্তে গুলি, বোমা চলছে, ঝরছে রক্ত। এই পরিস্থিতিতে কমিশনের আর্জি মতো কেন্দ্র পর্যাপ্ত বাহিনী পাঠাতে না পারলে, পঞ্চায়েত ভোটের দফা বাড়ানো হবে কিনা সেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আজ আদালতের দিকে তাকিয়ে সবপক্ষ। 

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget