এক্সপ্লোর

Narada Scam Case: ভোটের মুখে নারদ-তৎপরতা! ম্যাথুকে CBI তলব

CBI Summons Mathew Samuel:৪ এপ্রিল নিজাম প্যালেসে ম্যাথু স্যামুয়েলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশ সিনহা, কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই (CBI on Narada Scam)। এবার প্রাক্তন নারদ কর্তা ম্যাথ্যু স্যামুয়েলকে (CBI Summons Mathew Samuel) তলব করল সিবিআই।

৪ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। সূত্রের খবর, নারদকাণ্ডে নতুন কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, সিবিআই সূত্রে খবর
সেই সব নতুন তথ্যের ভিত্তিতে ম্যাথ্যুকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

এর আগেও একবার ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, 'এর আগেও তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি।' বিমানের টিকিট ও থাকার ব্যবস্থার দাবি জানিয়ে আগেও মেল করেছিলেন সিবিআইকে। কিন্তু কোনও সাড়া মেলেনি, দাবি ম্যাথ্যু স্যামুয়েলের।

সূত্রের খবর, ম্যাথু সামুয়েল জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশ না থাকলে তিনি যাবেন না। যে ই-মেল তিনি করেছেন তা কার্যত বিস্ফোরক। সেখানে এক লাইনে লেখা রয়েছ,'এই রাজনৈতিক নাটকে আমি অংশ নিতে চাই না।' তাঁর দাবি, 'তদন্তের ফলাফলে আমি সম্পূর্ণ হতাশ। শুধুমাত্র রাজনৈতিক নাটকের জন্যই নির্বাচনের সময় তলব করা হয়েছে।' তাহলে কি মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি?

৪ এপ্রিল নিজাম প্যালেসে তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। আর, এরপরই CBI-কে পাল্টা ইমেল করে বিস্ফোরক ম্যাথু স্যামুয়েল। সেখানে তিনি বলেছেন, 'তদন্তের ফলাফলে আমি সম্পূর্ণ হতাশ। অভিযুক্তরা অবাধে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তা সে শাসক দল হোক বা বিরোধী দল। এটি আমার প্রচেষ্টা এবং ত্যাগের উপরই প্রশ্ন তুলে দিচ্ছে।' এরপর তিনি আরও বলেন, 'আমি এটা বিশ্বাস করি যে, শুধুমাত্র রাজনৈতিক নাটকের জন্যই নির্বাচনের সময় তলব করা হয়েছে। আমি এই ধরনের নোংরা কাজে অংশ নিতে রাজি নই। যদি আরও তদন্তের প্রয়োজন বলে মনে করা হয়, তাহলে যেন কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি নেওয়া হয়। আমি কোনও রাজনৈতিক নাটকের অংশ হতে চাই না।'

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'হয়েছিল ঘটনাটা, সবাই দেখেছে। কিন্তু এতদিন চুপ করে ছিল, নির্বাচন এসেছে বলে আবার হাওয়া দেওয়া হবে যাকে বলে। এতদিন চুপ করে ছিল, এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন এলকে আডবাণী কোনও দিন একটা মিটিংও ডাকেননি। এখন আবার হাওয়া দেওয়ার ব্যবস্থা করা হবে।'

এর আগেও ম্যাথ্যু স্যামুয়েলকে তলব করেছিল CBI...তখন ম্যাথু বলেছিলেন, কলকাতার হাজিরা দিতে আসার জন্য, CBI-কে তাঁর বিমানের টিকিট ও থাকার ব্যবস্থা করতে হবে। সেই ইমেলের কোনও সাড়া মেলেনি বলেও দাবি ম্যাথ্যুর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রীর ফোন, রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget