এক্সপ্লোর

Chandrima Bhattacharya: মমতাকে নিয়ে কুরুচিকর, অসত্য দাবি? BJP-র মালব্যর বিরুদ্ধে থানায় অভিযোগ চন্দ্রিমার

Amit Malviya: নির্বাচনী মরশুমে রাজনৈতিক তরজা অব্যাহত। সেই আবহেই সম্প্রতি মমতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তোলে বিজেপি।

কলকাতা: গড়িয়াহাট থানায় বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্যর (Amit Malviya) নামে অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তৃণমূলের অভিযোগ, ১৯ এপ্রিল এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর, অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করেন অমিত। তার প্রেক্ষিতেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা। এ নিয়ে বিজেপি-র প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। 

গড়িয়াহাট থানায় অমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা, তাতে মমতাকে নিয়ে অমিতের সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশটও জমা দেন তিবি। চন্দ্রিমা অভিযোগ করেছেন যে, মমতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন অমিত। নির্বাচন চলাকালীন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আক্রমণ করা হয়েছে মমতাকে।

অভিযোগপত্রে চন্দ্রিমা জানিয়েছেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক টিপ্পনি করা হয়েছে, ওঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। অমিত মমতাকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে মহিলা হিসেবে তিনি নিজেই আহত হয়েছেন, শঙ্কা বোধ করেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কতটা আঘাত পেয়েছেন, তাও বোঝা যাচ্ছে।  চন্দ্রিমার দাবি, মমতাকে নিশানা করে আসলে সমাজে বিভেদ এবং বিদ্বেষ সৃষ্টি করাই লক্ষ্য ছিল মমতার। ভারতীয় দণ্ডবিধির  ৫০০ (মানহানি) এবং ৫০৯ (নারীর সম্মানহানি) ধারায় অমিতের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন। 


Chandrima Bhattacharya: মমতাকে নিয়ে কুরুচিকর, অসত্য দাবি? BJP-র মালব্যর বিরুদ্ধে থানায় অভিযোগ চন্দ্রিমার

আরও পড়ুন: Abhijit Gangopadhyay: 'খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নির্বাচনী মরশুমে রাজনৈতিক তরজা অব্যাহত। সেই আবহেই সম্প্রতি মমতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তোলে বিজেপি। মালব্য নিজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর কিছু অংশ পোস্ট করেন, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দয ওই পোস্টে অমিত তিনি লেখেন, 'যাঁর মুখ এমনিতেই খারাপ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাল কিছু প্রত্যাশা করা যায় না। কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন উনি'।

মমতাকে আক্রমণ করে মালব্য আরও লেখেন, 'মানুষের চোখে আরও নীচে নামতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে ভাষা তিনি বোঝেন, সেই ভাষায় জবাব দেওয়া হলে তখন নিজেকে পীড়িত হিসেবে দেখানো উচিত নয় ওঁর। সমসাময়িক আর কোনও রাজনীতিকই মমতা বন্দ্য়োপাধ্যায়ের মতো এত জঘন্য এবং ঘৃণ্য নন। পশ্চিমবঙ্গের মানুষ অনেক সয়েছেন'। অমিতের ওই পোস্ট নিয়েই থানায় গিয়েছেন চন্দ্রিমা। অমিত মিথ্যে অভিযোগ করছেন বলে দাবি তাঁর।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget