এক্সপ্লোর

Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গের ১২ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস : ANI

Candidate List of Congress: কংগ্রেস নেতা জয়বর্ধন সিংহ জানিয়েছেন, এদিন স্ক্রিনিং কমিটি অরুণাচল প্রদেশ, সিকিম ও পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করেছে।

নয়াদিল্লি : লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও এখন পশ্চিমবঙ্গে প্রার্থীতালিকা ঘোষণা করতে পারেনি কংগ্রেস। যদিও সেই প্রতীক্ষার সম্ভবত অবসান হতে চলেছে। কারণ সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, মঙ্গলবারই পশ্চিমবঙ্গের ১২ কেন্দ্রের প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস। এদিন দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে চূড়ান্ত নামগুলিতে সিলমোহর পড়েছে। কংগ্রেস নেতা জয়বর্ধন সিংহ জানিয়েছেন, এদিন স্ক্রিনিং কমিটি অরুণাচল প্রদেশ, সিকিম ও পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করেছে।

কংগ্রেস এ যাবত ৮২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রথম দফায় ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে শতাব্দী প্রাচীন দলটি। পরে দ্বিতীয় তালিকায় জায়গা করে নেন ৪৩ জন প্রার্থী। যদিও এর মধ্যে পশ্চিমবঙ্গের কোনও প্রার্থীর নাম ছিল না।

বিজেপি এবং তৃণমূলের পর গত বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। জোর দেওয়া হয় তারুণ্য় এবং নতুন মুখে ! বৃহস্পতিবার বামেরা যে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্য়ে ১৪ জনই প্রথমবার লোকসভা ভোটে লড়াই করছেন। যে একঝাঁক তরতাজা কাঁধে ভর করে, বামেরা ঘুরে দাঁড়ানোর লক্ষ্য়ে ময়দানে নামছে, তার মধ্য়ে অন্য়তম- সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্য়োপাধ্য়ায়, সব্য়সাচী চট্টোপাধ্য়ায়। এদিকে বামেরা প্রার্থীতালিকা ঘোষণার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাম-কংগ্রেস আসন সমঝোতার তাহলে কী হবে?

এ প্রসঙ্গে সেদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, আমরা মাত্র ১৬টা আসনে প্রার্থী ঘোষণা করেছি। বাকি সব আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারে। কংগ্রেস বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে কথা বললে, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হতে পারে। আমরা উড়িয়ে দিচ্ছি না।

বাম-কংগ্রেস আসন সমঝোতা তাহলে কোথায় দাঁড়িয়ে ? কংগ্রেসের সঙ্গে কথা বলেই কি ১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা ? উঠছে প্রশ্ন। এই প্রেক্ষাপটে সম্প্রতি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন, কংগ্রেসের সঙ্গে তাদের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হওয়ার পথে। গত শুক্রবার তিনি বলেছিলেন, 'কংগ্রেসের সঙ্গে আলোচনা দরজা বন্ধ হয়ে গেলে আমরা তো সব আসনেই প্রার্থী দিতাম। দিয়েছি তো মাত্র ১৬টা আসনে। যেভাবে আলোচনা করার কথা সেভাবেই আলোচনা চলছে।'

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বলেছিলেন, 'সিপিএম তাদের মতো প্রার্থী দিয়েছে। আমরাও প্রার্থী দেব। এটা তো কোনও অসুবিধা নেই। যে যেখানে ভাল লড়াই করতে পারবে সে সেখানে দাঁড়াবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget