এক্সপ্লোর

Cvoter Exit Poll 2023: পুরুলিয়া এবং মুর্শিদাবাদে দৌড়ে এগিয়ে তৃণমূল, বলছে সি-ভোটার সমীক্ষা

Exit Poll 2023: পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায় কে কোন জায়গায় থাকতে পারে, সেই সম্পর্কে মিলল ধারণা।

কলকাতা: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলেও, এবারের পঞ্চায়েত নির্বাচনও রক্তস্নাতই থেকেছে। শনিবার ভোটগ্রহণের দিন সকাল থেকে দফায় দফায় হিংসা, অশান্তি এবং প্রাণহানির ঘটনা সামনে এনেছে। সেই আবহেই সি ভোটারের (Cvoter Exit Poll 2023) বুথফেরত সমীক্ষা সামনে এল। তাতে পুরুলিয়া (Purulia Exit Poll) এবং মুর্শিদাবাদ (Murshidabad Exit Poll) জেলায় কে কোন জায়গায় থাকতে পারে, সেই সম্পর্কে মিলল ধারণা। (Cvoter Exit Poll 2023)

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, পুরুলিয়া জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৪৫। এর মধ্যে তৃণমূল পেতে পারে ২২ থেকে ৩২টি আসনে। বিজেপি পেতে পারে ১০ থেকে ১৬টি আসন। বাম-কংগ্রেস ০ থেকে ৪টি আসন পেতে পারে। 

এর আগে, ২০১৮ সালে পুরুলিয়ার মোট আসন সংখ্যা ছিল ৩৮। সেবার তৃণমূল জয় পেয়েছিল ২৬টি আসনে। বিজেপি ন'টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল তিনটি আসন। খাতা খুলতে পারেনি সিপিএম। এবার পুনর্বিন্যাসের পর পুরুলিয়ার আসনসংখ্যা বেড়ে ৩৮ থেকে ৪৫ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে, জনসংখ্যাবৃদ্ধির নিরিখে আসনসংখ্যাবৃদ্ধির কথা জানায় রাজ্য নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: Cvoter Exit Poll 2023: অনুব্রতর অনুপস্থিতি কি বিঁধবে তৃণমূলকে! বীরভূমে সম্ভাব্য জয়ী কে, জানাচ্ছে CVoter

একই ভাবে, মুর্শিদাবাদ জেলা পরিষদের আসন সংখ্যা ৭৮। সেখানে তৃণমূল পেতে পারে ৩৯-৪৯টি আসন। বিজেপি ০ থেকে ৪টি আাসন পেতে পারে। বাম-কংগ্রেসের ঝুলিতে ঢুকতে পারে ২৬-৩৬টি আাসন। 

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সম্ভাব্য় ফলাফলের একটা আঁচ পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। আজ অর্থাৎ ভোটের দিন ২০টি জেলা পরিষদের  ১৩ হাজার ২৮৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। বিকেল ৪টে পর্যন্ত করা সমীক্ষায় যা উঠেছে এসেছে, তার ভিত্তিতেই সার্ভের ফলাফল তুলে ধরেছে তারা। 

এই এক্সিট পোলে মার্জিন অফ এরর প্লাস মাইনাস পাঁচ শতাংশ। কিন্তু ওপিনিয়ন পোল হোক কিংবা এক্সিট পোল...কোনওটাই শেষ কথা নয়! গণতন্ত্রে শেষ কথা হল মানুষ ব্য়ালট বক্সে কিংবা ভোটযন্ত্রে কী রায় দিয়েছে।...সেটা একমাত্র তিনিই জানেন। সমপূর্ণভাবে যা গোপনীয়। আর তাই বাক্স কিংবা যন্ত্র খুললে তবেই বোঝা যায়, মানুষ কী চেয়েছে। এই এক্সিট পোলের সঙ্গে এবিপি আনন্দর এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। আর মানুষ প্রকৃতভাবে তার মতামত দিতে পারল কি পারল না, তার উত্তর কি এই ছবিগুলোই নয়? সেই বিতর্ক কিন্তু রয়েই গেল।

এর আগে, ২০১৮ সালে মুর্শিদাবাদের মোট আসনসংখ্যা ছিল ৭০। সেবার তৃণমূল সেখানকার ৬৯টি আসনেই জয়ী হয়।  কংগ্রেস পেয়েছিল মাত্র একটি আসন। সিপিএম এবং বিজেপি সেখানে খাতাই খুলতে পারেনি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে সেখানেও আসনের পুনর্বিন্যাস হয়। ফলে আসনসংখ্যা বেড়ে ৭০ থেকে হয়েছে ৭৮।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget