এক্সপ্লোর

Cvoter Exit Poll 2023: অনুব্রতর অনুপস্থিতি কি বিঁধবে তৃণমূলকে! বীরভূমে সম্ভাব্য জয়ী কে, জানাচ্ছে CVoter

Exit Poll 2023: অনুব্রতর অনুপস্থিতিতে সেখানে পঞ্চায়েত নির্বাচনে কতটা সুবিধে করতে পারবে তৃণমূল, তা নিয়ে গোড়া থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।

কলকাতা: গরুপাচারকাণ্ডে তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। খাতায় কলমে যদিও এখনও বীরভূমে তৃণমূলের সভাপতি তিনি। তাঁর অনুপস্থিতিতে সেখানে পঞ্চায়েত নির্বাচনে কতটা সুবিধে করতে পারবে তৃণমূল, তা নিয়ে গোড়া থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। দলের অন্দরেও সেই নিয়ে জল্পনা-কল্পনা শোনা গিয়েছিল নানা রকম।  কিন্তু বীরভূমে তৃণমূলের জয়ের ধারা অব্য়াহত থাকতে পারে বলে জানা গেল সি ভোটার (Cvoter Exit Poll 2023) সমীক্ষায়। (Exit Poll 2023) 

সি ভোটার সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, বীরভূম জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৫২। তার মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩৪ থেকে ৪৪টি আসন। ৬ থেকে ১২টি আসন পেতে পারে বিজেপি। বাম-কংগ্রেস জয়ী হতে পারে ০ থেকে ৫টি আসনে। এখানে উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে, ২০২২ সালেই বীরভূমের আসনসংখ্যা বেড়ে ৪২ থেকে ৫২ হয়।

পঞ্চায়েত নির্বাচনের আগে সেই সনয় রাজ্য নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করে, তাতে বর্ধিত আসনসংখ্যা ৫২ বলেই দেখানো হয়েছিল। জনসংখ্যাবৃদ্ধির নিরিখেই আসনসংখ্যা বৃদ্ধি করা হয় বলে জানানো হয় সেই সময়। এর পাশাপাশি, বীরভূমের ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার কথাও জানানো হয়েছিল। তফসিলি জাতি এবং উপজাতিদের জন্যও সংরক্ষিত রাখা হয় আসন।

আরও পড়ুন: Cvoter Exit Poll 2023: পুরুলিয়া এবং মুর্শিদাবাদে দৌড়ে এগিয়ে তৃণমূল, বলছে সি-ভোটার সমীক্ষা

এই আসন পুনর্বিন্যাসের আগে পর্যন্ত যদিও বীরভূমে কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল তৃণমূলের। আর এর মূলে ছিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত অনুব্রত। কার্যত একাহাতেই দলের হয়ে বীরভূম আগলে রেখেছিলেন তিনি। বছর বছর পঞ্চায়েত নির্বাচনের আগে 'বিয়াল্লিশে বিয়াল্লিশ' ডাকও শোনা যেত তাঁর গলায়। 

কিন্তু সম্প্রতি পরিস্থিতি বদলেছে। গরুপাচার মামলায় গতবছর থেকেই জেলবন্দি অনুব্রত। আসানসোল থেকে তাঁকে মাস কয়েক আগে সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লির তিহাড় জেলে। অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলও সেখানেই রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতর অনুপস্থিতির মাশুল তৃণমূলকে গুনতে হবে বলে মনে করেছিলেন অনেকেই। যে কারণে বিরোধীদের তরফেও হালফিলে হাঁকডাক বেড়েছে বীরভূমে। 

তৃণমূল যদিও আশা ছাড়তে নারাজ। অনুব্রতর অনুপস্থিতিতে নিজের আর এক বিশ্বস্ত, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে বীরভূমে প্রচারের দায়িত্বে নিযুক্ত করেন মমতা। দক্ষ হাতে তা সামলেও দিয়েছেন ফিরহাদ। তাতেই নির্বাচনের আগে জেলা নেতৃত্বের একাংশকে বলতে শোনা যায়, অনুব্রত নিজে না থাকলেও, দলের জন্য জায়গা করে দিয়ে গিয়েছেন। তাঁর বোনা বীজেই ফসল তুলবে দল। তবে 'বিয়াল্লিশে বিয়াল্লিশ'-এর মতো 'বাহান্নয় বাহান্ন' করার ডাক তুলতে দেখা যায়নি কাউকে। তা-ও অনুব্রতর অনুপস্থিতির জন্য বলেই মনে করা হচ্ছে। আর তাই অনুব্রতর এই অনুপস্থিতিই বীরভূমে বিরোধীদের জায়গা করে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সিভোটারের সমীক্ষা শুধুমাত্রই অনুমানভিত্তিক। ফলাফল বেরোলে তবেই বোঝা সম্ভব বাস্তব সমীকরণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget