এক্সপ্লোর

WB Election 2021: কোনও রাজনৈতিক চাপ রয়েছে কি না, ডিএম-এসপি-দের জানাতে বললেন উপনির্বাচন কমিশনার

এ রাজ্যে সাম্প্রতিক হিংসার ঘটনা বিবেচনা করে ৬৪০০ বুথকে  প্রাথমিকভাবে অতিসংবেদনশীল চিহ্নিত করা হয়েছে। উপনির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন যে, ভোট যত এগিয়ে আসবে ততই এই সংখ্যাও বৃদ্ধি পাবে।

রুমা পাল, কলকাতা: বৃহস্পতিবার ডিএম, এসপিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠকে জৈন জানতে চান যে, ডিএম, এসপি-দের উপর কোন রাজনৈতিক চাপ রয়েছে কিনা। থাকলে কমিশনকে জানাতেও বলেন। তিনি জানান, এক্ষেত্রে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। এমনকি প্রয়োজনে নামও গোপন রাখা হবে।  ভোট প্রক্রিয়ায় কর্তব্যে গাফিলতির হলে তার ফলাফল যে তাঁদের ভুগতে হবে, তা যেমন স্মরণ করিয়ে দেন, তেমনিই প্রয়োজনে কমিশন যে তাঁদের সঙ্গে রয়েছে, তাও জানাতে ভোলেননি জৈন।

এ রাজ্যে সাম্প্রতিক হিংসার ঘটনা বিবেচনা করে ৬৪০০ বুথকে  প্রাথমিকভাবে অতিসংবেদনশীল চিহ্নিত করা হয়েছে। উপনির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন যে, ভোট যত এগিয়ে আসবে ততই এই সংখ্যাও বৃদ্ধি পাবে। আগামী সপ্তাহে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্য সফরে আসতে পারেন। এদিনের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন । উপ নির্বাচন কমিশনার বলেন, আইন লঙ্ঘনকারীদের  শক্ত হাতে দমন করতে না পারলে সংবেদনশীল বুথের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

তামিলনাডু, কেরালা, অসম, পুদুচেরির তুলনায় পশ্চিমবঙ্গে সংবেদনশীল বুথের সংখ্যা সবচেয়ে বেশি। এই পাঁচটি রাজ্যেই বিধানসভা ভোট। কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ ব্যবহার করার কথা বলেন সুদীপ জৈন। ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সমস্ত সংবেদনশীল অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানোর কথাও বলেন। সংবেদনশীল বুথকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হল কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার, এমনটাই বললেন উপ নির্বাচন কমিশনার।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে চিন্তিত কমিশন। মুর্শিদাবাদের রাজ্যের প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা, জেপি নাড্ডার গাড়িতে হামলা, প্রতিদিনই ঘটে চলা রাজনৈতিক সংঘর্ষ এই চিন্তার কারণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget