এক্সপ্লোর

Dev Assets: শহরের হাইরাইজে একাধিক ফ্ল্যাট, ভাড়াবাবদই ১৮ লক্ষ আয়, মোট কত সম্পত্তি জানালেন দেব

Deepak Adhikari Assets: নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে সম্পত্তির খতিয়ান দিলেন।

কলকাতা: তিনি ছাড়তে চাইলেও, রাজনীতি নাকি তাঁকে ছাড়ছে না! মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় তাই তৃতীয় বারের জন্য ফের লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। দলের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন যখন চরমে, সেই আবহেই বৃহস্পতিবার ঘাটাল থেকে মনোনয়নপত্র জমা দিলেন দেব। নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে সম্পত্তির খতিয়ান দিলেন। (Dev Assets)

দেব জানিয়েছেন, ২০১৮-’১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ১৪০ টাকা, ২০১৯-’২০ অর্থবর্ষে ১ কোটি ৯৯ লক্ষ ৩৬ হাজার ৭০০ টাকা, ২০২০-’২১ অর্থবর্ষে ২ কোটি ৮৪ লক্ষ ৮২ হাজার ১৩০ টাকা, ২০২১-’২২ অর্থর্ষে ২ কোটি ৬৮ লক্ষ ৩৫ হাজার ৯৩০ টাকা এবং ২০২২-’২৩ অর্থবর্ষে ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। (Deepak Adhikari Assets)

কমিশনকে দেওয়া হলফনামায় দেব জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ ২৬ হাজার ৭৫৮ টাকা রয়েছে। ব্যাঙ্কে জমা রয়েছে ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা। ৩১ মার্চের নিরিখে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ৯ কোটি টাকার। বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে ১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা রয়েছে।

মিউচুয়াল ফান্ডে মোট ২ কোটি ১৫ লক্ষ ১ হাজার ৭৬৫ টাকা বিনিয়োগ করেছেন দেব। অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফাইনান্সার, Edelweiss, White Oak Capital Large, TATA Multicap Fund, SBI Long Duration Fund-এ বিনিয়োগ করেছেন। Dev Entertainment Venture PVT LTD-এ ৫০ হাজার টাকা বিনিয়োগ রয়েছে।

এক নজরে দেবের সম্পত্তির খতিয়ান-

  • অস্থাবর-১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা
  • স্থাবর-১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা
  • ঋণ- ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭

SBI-তে ৫ লক্ষ টাকার বিমা রয়েছে দেবের। LIC-তে ১কোটি ও ৬ লক্ষ টাকার এবং AVIVA Live Insurance-এ ১১ লক্ষ টাকার বিমা রয়েছে। দেব জানিয়েছে, ১ কোটি ৮ লক্ষ ৭ হাজার টাকা কাউকে অগ্রিম দিয়েছেন তিনি। Sparshh Spa And Salon-কে অগ্রিম দিয়েছেন ১০ লক্ষ ৯৫ হাজার টাকা। সহযোগীদের বেতন বাবদ অগ্রিম দিয়েছেন ৬৭ হাজার টাকা।

১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকার একটি মার্সিজিড বেঞ্জ গাড়ি রয়েছে দেবের। গাড়ি কিনতে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকা ঋণ নিয়েছিলেন। সোনা রয়েছে ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকার। ফিক্সড ডিপোজিট থেকে ৬৬ লক্ষ ৯৮ হাজার ৫৪৯ টাকা সুদ পেয়েছেন। ঘড়ি রয়েছে ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার। সবমিলিয়ে দেবের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকার।

কলকাতার সাউথ সিটি-র ৫ নং, ৪ নং টাওয়ারে ফ্ল্যাট রয়েছে দেবের। ফ্ল্যাট রয়েছে আরবানা-র ৩ নং টাওয়ারে। বেদিক ভিলেজেও দেবের সম্পত্তি রয়েছে। সাউথ সিটির দু’টি ফ্ল্যাটের মূল্য যথাক্রমে ৩ কোটি ১০ লক্ষ ৭০ হাজার টাকা এবং ১ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা। আরবানার ফ্ল্যাটটির দাম ১৩ কোটি ৩২ লক্ষ ৩২ হাজার টাকা, ১ কোটি ৭৫ লক্ষের সম্পত্তি রয়েছে বেদিক ভিলেজে। ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা খরচ করেছেন আরবানার ফ্ল্যাটে। সাউথ সিটির ফ্ল্যাট থেকে ১৮ লক্ষ ৪০ হাজার টাকা বাড়া পান দেব। সব মিলিয়ে দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকার।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget