এক্সপ্লোর

Dev On ED CBI : বারবার কেন্দ্রীয় এজেন্সির ডাক ! সমন করে ইডি-সিবিআই কেমন ব্যবহার করে? এই প্রথম মুখ খুললেন দেব

Loksabha Election 2024 : 'যখন আমায় ডাকে আমার ভয় লাগে না। চুরি করলে তো আমি সবথেকে আগে জানব আমি চুরি করেছি!' বললেন দেব

কলকাতা : তিনি সুপারস্টার। তিনি জয়প্রিয়তার শীর্ষে। তিনি বাংলা সিনেমাপ্রেমীদের আবেগ। নিজের দল হোক বা বিরোধী দয়, তাঁকে দরাজ সার্টিফিকেট দেন প্রায় প্রত্যেকেই। এমনই তাঁর ইমেজ যে, বিজেপির রাজ্য সভাপতিও তাঁর নাম শুনেই বলেন 'খুব ভাল ছেলে'। তবু তাঁর ডাক পড়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। একবার নয় একাধিক বার।

২০২২ সালের ফেব্রুয়ারিতে তাঁকে নিজ়াম প্যালেসে ডাকে সিবিআই । লম্বা সময়  জিজ্ঞাসাবাদও হয়।  সেবার জানা গিয়েছিল,  গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে আসে, তার জেরেই এই ডাক। তারপর ২০২৩ এ দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়িয়ে আক্রমণ শানান তাঁর বিপরীতে এবার ভোটে দাঁড়ানো বিজেপির হিরণ। গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ দেব, বারবার দাবি করে এসেছেন তিনি। এই বছরও  ইডির সদর দফতরে ডাক পড়ে তাঁর। কেন বারবার এভাবে ডাক পড়ে দেবের ? পছন্দের নায়কের সঙ্গে কেমন ব্যবহারই বা করা হয় সেখানে? জানতে চান প্রায় সব দেব-অনুরাগীরাই। সম্প্রতি কার দখলে দিল্লি অনুষ্ঠানে এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র কাছে এই নিয়ে মুখ খোলেন দেব। বলেন, 'আমি এখনও বুঝতে পারি না কেন আমাকে ডাকা হল, দুটো এজেন্সি থেকেই। যখন আমায় ডাকে আমার ভয় লাগে না। চুরি করলে তো আমি সবথেকে আগে জানব আমি চুরি করেছি!'

দেবের অভিযোগ, 'ইডি বা সিবিআইয়ের মতো সংস্থা এত বেশি রাজনীতির দ্বারা প্রভাবিত, ভোটের জন্য এমন ভাবে কাজে লাগানো হচ্ছে, তা দেশের ভবিষ্যতের জন্য খুবই দুঃখ জনক। ' তবে দেব জানালেন, ইডি বা সিবিআই আধিকারিকদের ব্যবহার তাঁর সঙ্গে খুব, খুবই ভাল। দেবের মতে, তাঁরা জানেন কে চোর কে চোর নয়। এই নিয়ে ৩ বার কেন্দ্রীয় এজেন্সির দরবারে ডাক পড়েছে দেবের। প্রতিবারই তিনি একইরকম ভাল ব্যবহার পেয়েছেন বলে জানালেন। সেই সঙ্গে বললেন, সুযোগ পেলে তিনি ভবিষ্যতে কখনও ইডি বা সিবিআই অফিসারের ভূমিকায় অভিনয় করতে চাইবেন। 

এনামুল হকের টাকা তাঁর চ্যাম্প ছবিতে বিনিয়োগ করা হয়েছে ? দেবের পরিষ্কার উত্তর , না ! তিনি চেনেনই না এনামুল হককে। আর প্রথমবার তাঁকে ডাকা হয় সম্পূর্ণ আলাদা একটি কারণে। কারণ কেন্দ্রীয় সংস্থা একটি লোককে খুঁজছিল, যার টাকা দেবের ছবিতে বিনিয়োগ হয়েছিল বলে খবর ছিল। সেই টাকা দেব ২০১৬ য় নিয়ে ২০১৭ তেই ফেরত দিয়ে দেন বলে জানান। আর সেই লোকটির কারণে যদি দেবকে ডাকা হয়ে থাকে, তবে বাংলা ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশর ডাক পড়া উচিত ইডি - সিবিআই দফতরে। দাবি দেবের। কারণ সে বিখ্যাত লোক, সে বহু লোকের সঙ্গে শো করেছে। 

দেব এখনও মনে করেন, 'ভগবান আছেন। মা - বাবার আশীর্বাদ আছে মাথার উপর' । তাই সত্য সামনে আসবেই। তিনি মনে করেন, এখন কেঁদে কোনও লাভ নেই, লড়ে নিতে হবে !

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget