এক্সপ্লোর

শেষ জিতেছিল ১৯৮৪-তে, সেই ভোপাল লোকসভা কেন্দ্রে দিগ্বিজয় সিংহকে টিকিট দিল কংগ্রেস

ভোপাল: প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহকে ভোপাল লোকসভা আসনে প্রার্থী করছে কংগ্রেস। গত তিনটি দশক ধরে ভোপাল বিজেপির শক্ত ঘাঁটি। শনিবার এখানে কংগ্রেসের উদ্যোগে হোলি মিলন অনুষ্ঠানে দিগ্বিজয়কে সেখানে প্রার্থী করার কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। সপ্তাহখানেক আগে কমলনাথ বলেছিলেন, লোকসভা নির্বাচনে লড়তে চাইলে রাজ্যে ‘সবচেয়ে কঠিন’ আসনে দাঁড়ান দিগ্বিজয়। পরদিনই দিগ্বিজয় কমল নাথের সেই ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করছেন বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। ট্যুইট করেন, চ্যালেঞ্জ নেওয়া আমার স্বভাব। ১৯৭১ থেকে ১৯৭৭, ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত ভোপাল লোকসভা আসনে প্রতিনিধিত্ব করেছিলেন শঙ্করদয়াল শর্মা, যিনি ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন। ১৯৮৯ থেকে সেখানে একটানা জিতে আসছে বিজেপি। কংগ্রেস সেখানে শেষ জিতেছিল ১৯৮৪-তে। আজ কমলনাথ বলেন, আমার পকেটে প্রার্থীতালিকা আছে, কিন্তু তা প্রকাশ করতে পারছি না। তবে একটাই ঘোষণা করছি, কংগ্রেসের নির্বাচন কমিটি গতকাল ভোপালে দিগ্বিজয় সিংজির নাম চূড়ান্ত করেছে। আমি ওনাকে অনুরোধ করেছিলাম, এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, সুতরাং যদি বলেন, রাজগড় (দিগ্বিজয়ের নিজের কেন্দ্র) থেকে লড়বেন, তবে সেটা আপনাকে মানায় না। তাঁকে ভোপাল, ইন্দোর, জব্বলপুরের মতো যে কোনও কেন্দ্রে লড়তে বলেছিলেন বলে জানান কমলনাথ। বলেন, উনি আমায় সিদ্ধান্ত নিতে বললে আমি ভোপাল থেকে লড়তে বলি। ১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকা দিগ্বিজয় এখন রাজ্যসভা সদস্য। বর্তমানে ভোপাল কেন্দ্রটি বিজেপির অলোক সঞ্জরের দখলে। ২০১৪-য় তিনি ৩.৭০ লক্ষ ভোটে সেখানে জয়ী হন। অতীতে ভোপালে নির্বাচিত হয়েছেন সুশীল চন্দ্র বর্মা, উমা ভারতী, কৈলাশ জোশীর মতো বিজেপির বাঘা নেতা-নেত্রীরা। ১৯৯১-এ এই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়ে হেরে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি।

সেরা শিরোনাম

Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Parental Leave : ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?

ভিডিও

Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD
Suvendu Adhikari News: 'নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে', তারাতলা বিপর্যয়ের পর বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari News: 'প্ল্যান পাশ করাতে যেখানে ঘুষ দিতে হয়েছে সেখানে FIR করুন', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: NDRF আশাবাদী আবহাওয়া ঠিক থাকলে আজ রাতের মধ্যে উদ্ধারকাজ শেষ করতে পারবে : মুখ্যমন্ত্রী
Taratala News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Parental Leave : ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Taratala Accident: 'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Embed widget