এক্সপ্লোর

Political Leaders Congrats TMC: শুভেচ্ছা বার্তায় ভাসছেন মমতা

তৃণমূলের জয়ের ট্রেন্ড, মমতাকে শুভেচ্ছা কেজরীবাল থেকে মেহবুবা মুফতির। শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

কলকাতা: ২০০-র বেশি আসনে জিতছে তৃণমূল। এই ট্রেন্ড সামনে আসতেই প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য দলের প্রধান, শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লিখেছেন, অনেক শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত কঠিন লড়াই ছিল। পশ্চিমবঙ্গবাসীকেও আমার শুভেচ্ছা রইল।

মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও। তিনি লিখেছেন, শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়। অভাবনীয় জয়। মানুষের জন্য আপনি যেভাবে কাজ করছেন সেটাই আগামীদিনে বজায় থাকুক। একইসঙ্গে মহামারীর মোকাবিলাও করুন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে ট্যুইট মেহবুবা মুফতির। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির লেখেন, বিভেদকামী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষকে কুর্নিশ।

বাংলার মমতাময়ী জনতাকে কোটি কোটি শুভেচ্ছা। দেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এই অবস্থায় মমতার ওপরেই ভরসা রাখলেন বাংলার মানুষ। এই জয় দৃঢ় ও কৌশলী নেতৃত্বের জয়’, ট্যুইটে শুভেচ্ছা তেজস্বী যাদবের।

তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা জানিয়ে ট্যুইট করেন নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে জয়ের জন্য মমতা দিদি ও তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা। মানুষের প্রত্যাশা পূরণে ও করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা জারি রাখবে।' 

তিনি আরও একটি ট্যুইট করে লেখেন, 'কার্যত নগণ্য উপস্থিতির একটি দলকে যেভাবে উল্লেখযোগ্যভাবে উপস্থিতি জানাত দিতে সাহায্য করার জন্য বাংলার সমস্ত ভাই-বোনদের ধন্যবাদ জানাতে চাইব। বিজেপি মানুষের হয়ে কাজ করা জারি রাখবে। দলের সমস্ত কার্যকর্তা যেভাবে লড়াই করেছেন, তাদের সকলকে অভিনন্দন জানাতে চাইব।'

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বারাবনি কেন্দ্রে জয়ী তৃণমূল। ২২ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী বিদেশ বসু। বিজেপি প্রার্থীকে হারালেন ১৭ হাজার ২১২ ভোটে। হাওড়ার শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী মনোজ তিওয়ারি। উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ১৪ হাজার ৩১১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। জামুড়িয়ায় জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ। ৭ হাজার ৭৬৯ ভোটে জয়ী তৃণমূল। হাওড়া উত্তরে জয়ী তৃণমূল। ৫ হাজার ৬৮১ ভোটে জয়ী তৃণমূল। বজবজে তৃণমূল প্রার্থী অশোক দেব ৪৫ হাজারেরও বেশি ভোটে জয়ী। বরানগরে তৃণমূল প্রার্থী তাপস রায় ১৫ হাজার ৬১৯ ভোটে এগিয়ে।

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget