এক্সপ্লোর

EVM vs VVPAT: EVM-এর পরিবর্তে ব্যালট ফেরানোর দাবি, কমিশনকে নির্বাচনের পবিত্রতা রক্ষা করতে বলল আদালত

Supreme Court: EVM-এ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর, সঠিক জায়গায় ভোট পড়ল কি না, ভিভিপ্যাট স্লিপের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা নিয়ে আদালতে শুনানি চলছে।

নয়াদিল্লি: বৈদ্যুতিন ভোটযন্ত্রের (EVM) পরিবর্তে আবারও ব্যালট পদ্ধতি (VVPAT) ফিরিয়ে আনার দাবি উঠছে। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সম্পূর্ণ ভাবে EVM বাতিল করায় সায় না দিলেও, নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করতে হবে বলে নির্বাচন কমিশনকে জানাল দেশের শীর্ষ আদালত (Election Commission)। মুক্ত এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন কী পদক্ষেপ করছে, তা জানতে চাওয়া হল। (EVM vs VVPAT)

EVM এবং VVPAT- বিতর্ক নিয়ে কমিশনের উদ্দেশে বৃহস্পতিবার আদালত বলে, "ভোটপ্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে এখানে। ভোটপ্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা উচিত।- যেমনটা হওয়া উচিত ছিল, তেমনটা হচ্ছে না বলে ভোটপ্রক্রিয়া নিয়ে কারও মনে এমন কোনও আশঙ্কা থাকা উচিত নয়।" ভোটপ্রক্রিয়াকে মুক্ত এবং নিরপেক্ষ রাখতে কী পদক্ষেপ করছে কমিশন, তা-ও জানতে চাওয়া হয়। (Supreme Court)

EVM-এ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর, সঠিক জায়গায় ভোট পড়ল কি না, ভিভিপ্যাট স্লিপের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা নিয়ে আদালতে শুনানি চলছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-এর তরফেও মামলা করা হয়েছে। তাদের দাবি, প্রতি বিধানসভায় ২০০টি করে VVPAT থাকলেও, পাঁচটির বেশি গণনার কাজে ব্যবহৃত হয় না। VVPAT থেকে স্লিপ সংগ্রহ করে ভোটারদের ব্যালট বক্সে তা ফেলতে দেওয়ার সুযোগ থাকা উচিত এবং কারচুপি আটকাতে প্রত্যেকটি VVPAT স্লিপ গণনা করা উচিত বলে দাবি তাদের।

আরও পড়ুন: Loksabha Election 2024: মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোচবিহারে চলছে শেষ মুহূর্তে ভোটের প্রস্তুতি

কমিশনের তরফে এই মামলায় আদালতে সওয়াল-জবাব করছেন অভিজ্ঞ আইনজীবী মণিন্দর সিংহ। আবেদনকারীদের হয়ে আদালতে সওয়াল-জবাব করছেন আইনজীবী নিজাম পাশা। আদালতে নিজাম জানান, EVM-এ ভোটদানের পর ভিভিপ্যাট স্লিপের সঙ্গে তা মিলিয়ে দেখে নেওয়ার সুযোগ পাওয়া উচিত ভোটারদের। কিন্তু তাতে ভোটারদের গোপনীয়তা রক্ষার অধিকার খর্ব হবে না কি, জানতে চান বিচারপতি সঞ্জীব খন্না। জবাবে নিজাম জানান, গোপনীয়তা রক্ষার অধিকারের দোহাই দিয়ে ভোটারের অধিকার খর্ব করা অনুচিত। 

অন্য আর এক আবেদনকারীর হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, সর্ব ক্ষণ বুথে ভিভিপ্যাটের আলো জ্বালিয়ে রাখা থাকা উচিত।  বর্তমানে মাত্র সাত সেকেন্ডই সক্রিয় থাকে ভিভিপ্যাটের আলো।  স্লিপ যে বেরোচ্ছে, তা অবশ্যই দেখাতে হবে, তাতে অন্তত গোপনীয়তা লঙ্ঘিত হবে না।

আইনজীবী সঞ্জয় হেগড়েও শুধুমাত্র EVM-এর উপর ভরসা করা অনুচিত বলে মন্তব্য করেন আদালতে। তিনি জানান, ভোটগণনা প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করে তুলতে হলে পৃথক গণনা প্রক্রিয়া চালু করা উচিত। এই প্রসঙ্গে কেরলের মক পোলের ফলাফলের প্রসঙ্গ আদালতে তোলেন প্রশান্ত। তিনি জানান, মক পোলে দেখা গিয়েছে, বিজেপি-র সপক্ষে বাড়তি ভোট পড়েছে। সেই নিয়ে সরকারি আইনজীবী মণিন্দরের কাছে জবাবও চায় আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget