এক্সপ্লোর

TMC Lok Sabha Candidature: বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ, অধীরকে মাত দিতেই কি সিদ্ধান্ত?

Yusuf Pathan: মমতা বন্দ্য়োপাধ্যায় খোদ নিজের দলের প্রার্থীকে জনগণের সামনে নিয়ে আসেন।

কলকাতা: ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই। এবার রাজনীতির মঞ্চে প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন তিনি। বহরমপুর থেকে তাঁকে প্রার্থী করল জোড়াফুল শিবির। রবিবার ব্রিগেডে 'জনগর্জন' সভা থেকে তাঁর নাম ঘোষণা করল তারা। মঞ্চে উপস্থিত ছিলেন খোদ ইউসুফ। মমতা বন্দ্য়োপাধ্যায় খোদ নিজের দলের প্রার্থীকে জনগণের সামনে নিয়ে আসেন। (TMC Lok Sabha Candidature)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ দলে শামিল ছিলেন তিনি। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়ী দলেও শামিল ছিলেন। IPL ক্রিকেটে ভারতীয় হিসেবে দ্রুততম শতরানেরও মালিক। এবার রাজনীতির মঞ্চে অবতীর্ণ হলেন। ইউসুফের নাম ঘোষণা করে একেবারে চমকই দিয়েছে তৃণমূল। কীর্তি আজাদের নাম আগে থেকে শোনা গেলেও, ইউসুফ জোড়াফুল শিবিরের প্রার্থী হতে পারেন, তা আঁচই করতে পারেননি কেউ। (Yusuf Pathan)

মুর্শিদাবাদের বহরমপুর আসনে ইউসুফকে প্রার্থী করেছে তৃণমূল। ওই আসনে ইউসুফকে পাঠানোও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে বলে মনে করা হচ্ছে। কারণ বহরমপুর বরাবরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় হিসেবে পরিচিত, যাঁর সঙ্গে ইদানীং কালে তৃণমূল নেতৃত্বের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠেছে। তাই ওই আসনে তারকা প্রার্থীকে পাঠিয়ে তৃণমূল কগ্রেসকে কড়া বার্তা দিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: TMC Lok Sabha Candidature: হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা, মুখোমুখি লড়াই লকেটের সঙ্গে

এ বছর লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে I.N.D.I.A জোটে শামিল রয়েছে তৃণমূল। কিন্তু বাংলায় আসন সমঝোতা করতে গিয়ে বিপত্তি দেখা দেয়। তৃণমূলের তরফে অভিযোগ ওঠে, আসন সমঝোতা নিয়ে ঢিলেমির পর গোঁয়ার্তুমি করছে কংগ্রেস। রাজ্যে খুঁটি নড়বড়ে হয়ে যাওয়া সত্ত্বেও ১০-১২টি আসন দাবি করছে তারা, যা জোডাফুল শিবিরের পক্ষে মানা অসম্ভব। আসন সমঝোতায় না পৌঁছতে পারার কারণ হিসেবে অধীরকেও দায়ী করেন কেউ কেউ।

কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল গড়ার পরও হাতশিবিরের সঙ্গে ভাল সম্পর্ক ছিল মমতার। এমনকি বামেদের হটিয়ে বাংলায় ক্ষমতায় আসার পরও কংগ্রেসের সঙ্গে জোট সরকার চালিয়েছেন। কিন্তু গত কয়েক বছরে বাংলায় কংগ্রেসের জমি যত হালকা হয়েছে, ততই আধিপত্য বিস্তার করেছে তৃণমূল। সময়ের সঙ্গে দুই দলের সম্পর্কও তিক্ত হয়েছে। তৃণমূলের অভিযোগ, মমতাকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন অধীর। এমনকি বাংলায় আসন সমঝোতায় অধীরই বাধা হয়ে দাঁড়ান বলে অভিযোগ করে জোড়াফুল শিবির। যে কারণে শেষ পর্যন্ত বাংলায় একা লড়াইয়ের ঘোষণা করেন মমতা। তাই বহরমপুরে ইউসুফকে দাঁড় করিয়ে অধীরের প্রতি নিজেদের অবস্থান তৃণমূল আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget