এক্সপ্লোর

Gujarat Election 2022: নিজের ঘরে ভোটপ্রচারে মোদি, পুজো দিলেন সোমনাথ মন্দিরে

Narendra Modi: সোমনাথ মন্দিরে তাঁর যাওয়ার খবর শুনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। সেখানে তাঁর সমর্থকদের দিকে হাত নাড়তেও দেখা যায় নরেন্দ্র মোদিকে।

নয়াদিল্লি: আর কদিন পরেই গুজরাতের মসনদে লড়াই। খোদ নরেন্দ্র মোদির রাজ্য। প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। এবার নিজের রাজ্যে ভোট প্রচারে গেলেন নরেন্দ্র মোদি। সোমবার গুজরাতে সোমনাথ মন্দিরেও যান নরেন্দ্র মোদি।  সোমনাথ মন্দিরের ট্রাস্ট্রের চেয়ারম্যান পদেও রয়েছে নরেন্দ্র মোদি। সৌরাষ্ট্র থেকে সুরাত পর্যন্ত অন্তত আটটি অনুষ্ঠানে যোগ নরেন্দ্র মোদির।

মন্দিরে পুজো:
এদিন সোমনাথ মন্দিরে পুজো দিতে দেখা যায় নরেন্দ মোদিকে। নিজে হাতে পুজো করেন তিনি। আসনে বসে পুজো করতে দেখা যায় তাঁকে। মন্দিরে তাঁর যাওয়ার খবর শুনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। সেখানে তাঁর সমর্থকদের দিকে হাত নাড়তেও দেখা যায় নরেন্দ্র মোদিকে।    
মন্দিরে পুজো দেওয়ার পর পুরোদস্তর নির্বাচনী প্রচারের মুডে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌরাষ্ট্র এলাকার ভেরাভল (Veraval), ধোরারজি (Dhorarji), আমরেলি (Amreli) এবং বোটাড় (Botad)-এ চারটি মিছিলে যোগ নরেন্দ্র মোদির। 

গত বিধানসভা নির্বাচনে এই সৌরাষ্ট্র এলাকা থেকে একটি আসনও জিততে পারেনি বিজেপি। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখল করলেও কংগ্রেসের গড় হিসেবে পরিচিত সৌরাষ্ট্র এলাকায় আসন পেতে ব্যর্থ হয়েছিল বিজেপি। ফলে এবার সেই এলাকায় কংগ্রেসের দুর্গ ভেঙে নিজেদের ঝুলিতে আসন আনতে চেষ্টায় খামতি রাখছে না পদ্ম শিবির। 

আগামীকালও সভা:
আগামীকাল, সুরেন্দ্রনগর, ভারুচ এভং নাভসারিতে তিনটি সভা রয়েছে নরেন্দ্র মোদির। ভোট প্রচারের পাশাপাশি, গুজরাতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে রদ্ধদ্বার বৈঠক করারও কথা রয়েছে নরেন্দ্র মোদির।

এদিন 'নর্মদা বাঁচাও' আন্দোলন নিয়ে কংগ্রেসকে নিশানা করেন নরেন্দ্র মোদি।  ভারত জোড়ো যাত্রায় রাহুল গাঁধীর সঙ্গে যোগ দিয়েছেন মেধা পাটেকর। তা নিয়ে এদিন কংগ্রেসকে নিশানা করেন মোদি।মোদি নর্মদা বাঁচাও আন্দোলন কর্মী মেধা পাটকরের নাম না করে অভিযোগ করেন, উনি তিন দশক ধরে নর্মদা বাঁধ প্রকল্পে থমকে রেখেছেন। রবিবার গুজরাতের রাজকোট জেলার ধোরাজি শহরে এক সভায় বক্তব্য রাখেন মোদি। তাঁর বক্তব্য, নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মাণে দেরি হচ্ছে কারণ অনেকেই এটাকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করছেন।  

আরও পড়ুন:  আরও একটি বিমানবন্দর, উত্তর-পূর্ব ভারতে অগ্রাধিকার, বার্তা নরেন্দ্র মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget