এক্সপ্লোর

Howrah News: ফল বেরোতেই গভীর রাতে 'হামলা'! বিজেপির অভিযোগ ওড়াল তৃণমূল

Lok Sabha Election Result 2024: বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ। উঠোনে বাজি ফাটানো হয়, ইট ছোড়া হয় বলে অভিযোগ।

সুনীত হালদার, হাওড়া: ভোটের ফল বেরোনোর পর সক্রিয় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত জোধগিরি এলাকায়। 

স্বরূপ ধারা নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ি ভাঙচুর করে, বোমাও ছোড়ে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। স্বরূপের অভিযোগ, বাজি ফাটানো হয়েছে তাঁর বাড়ির উঠোনে। ইট ছুড়তে থাকে বাড়িতে। অভিযোগ, ভাঙচুর করা হয় ঘরের সামনের অংশ। ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার।

ওই বিজেপি কর্মী আরও অভিযোগ করেন যে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। আতঙ্কে কান্নাকাটি করেন স্বরূপ ধারার মা। তিনি জানাচ্ছেন, বোমের আওয়াজ শুনে উঠে পড়েন তিনি। তাঁদের কোনও দোষ নেই। তাঁর ছেলে বিজেপি করায় এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। 

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের দাবি, তিনি এই ধরনের কোনও ঘটনা শোনেননি। যদি এমন ঘটেও থাকে তবুও তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা জড়িত নয় বলে তাদের দাবি। ডোমজুড় থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

শ্রীরামপুর (Serampore Constituency) লোকসভায় (Lok Sabha Election Result 2024) তৃণমূল প্রার্থীর জয়ের পরেই হাওড়ার ডোমজুড়ে এমন করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বাড়ির পাঁচিল টপকে ঢোকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ইট মেরে ভেঙে দেওয়া হয় টালির চাল।' বাড়ি ভাঙচুর করার পাশাপাশি, চলে গালিগালাজ। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। মন্ত্রী অরূপ রায়ের প্রতিক্রিয়া, 'তৃণমূল বদলা নয়, বদলে বিশ্বাসী'

অন্য জেলাতেও অভিযোগ:
ভোটের ফল ঘোষণার পরেই যাদবপুর লোকসভায় অশান্তি। সোনারপুরের খেয়াদায় বিজেপি পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে বাড়িছাড়া বিজেপির পোলিং এজেন্ট সমীর মিস্ত্রি। লোকসভা ভোটে তিনি যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বুথ এজেন্ট ছিলেন। অভিযোগ, গতকাল ভোটের ফল ঘোষণার পরেই বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। যদিও হামলা-যোগ অস্বীকার করে পদ্ম-শিবিরের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে তৃণমূল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: জেতা আসন বদলের পিছনে কলকাঠি কার? হারের পরে মুখ খুললেন দিলীপ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget