এক্সপ্লোর

Lok Sabha poll 2024 : নীতীশ-নায়ডুর সঙ্গে 'যোগাযোগ করছে I.N.D.I.A ও', NDA র মাথাব্যথার কারণ হতে পারে দুই N?

আগামী সরকার গঠনে দুটি রাজনৈতিক দল বিশেষ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে। TDP ও JDU । NDA সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এই দুই 'N'

কলকাতা : ২০২৪ লোকসভা ভোটে ( Loksabha Election 2024 ) ফিকে হয়েছে মোদি হাওয়া। ৪০০ পারের ডাক দিয়েও তীরে তরী ভেড়েনি। এনডিএ ম্যাজিক ফিগার ২৭২ পেরিয়েছে ঠিকই। তবে গতবারের মতো একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি বিজেপি। ভারতীয় জনতা পার্টির এবার প্রাপ্ত আসন ২৪০। যা ম্যাজিক ফিগারের থেকে অনেক দূরে।  এখন সরকার গড়তে এখন বিজেপিকে নির্ভর করতে হবে শরিকদের উপর। গত ৫ বছরে এই শরিকদের উপর ভরসা রাখতে হয়নি মোদি সরকারকে। ২০২৪ এ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠল শরিক প্রসঙ্গ। আর সেই দিক থেকে দেখতে গেলে আগামী সরকার গঠনে দুটি রাজনৈতিক দল বিশেষ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে। TDP ও JDU । NDA সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এই দুই 'N' ফ্যাক্টর।

দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভার আজ শেষ বৈঠক। সূত্রের খবর দিল্লিতে তৃতীয় দফায় সরকার গড়তে এবার দুই শরিক নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর দিকে তাকিয়ে রয়েছেন মোদি। আজ এনডিএ-র বৈঠকে নীতীশ-চন্দ্রবাবু ছাড়াও রাজধানীতে পৌঁছেছেন একনাথ শিণ্ডে ও জিতনরাম মাঝি। বুধবার বৈঠকে বসছে এনডিএ। আর এদিনই ইন্ডিয়া জোটের বৈঠক। এনডিটিভি সূত্রের খবর,  নীতীশ কুমার ও আরজেডি নেতা তেজস্বী যাদব একই ফ্লাইটে দিল্লি উড়ে যাবেন। দুজনে যাবেন আলাদা মিটিংয়ে যোগ দিতে। 

অন্যদিকে ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাঁদের প্রয়োজন আরও আসন। আর তাই INDIA জোটের তরফেও নীতীশ-নায়ডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে বলে খবর। তবে নীতীশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী এবং জেডিইউ নেতা কেসি ত্যাগী ভোটের ফল বেরনোর পরই সংবাদ সংস্থা এএনআইকে জানান,  তাঁর দল এনডিএ-তেই থাকবে । ইন্ডয়া-জোটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।  আর চন্দ্রবাবু নায়ডুও অন্ধ্রপ্রদেশের ফল সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন । জানিয়েছেন  টিডিপি এবং বিজেপি একসঙ্গে রাজ্যটিকে পুনর্গঠন করবে।

এখন অতীতে বারবার শিবির বদল করার রেকর্ড রয়েছে নীতীশ কুমারের। মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার সময় এনডিএর শরিক ছিলেন চন্দ্রবাবু নায়ডু। তারপর  ২০১৮ সালে জোট ছেড়ে বেরিয়ে যান তিনি । এ বারে ভোটের আগে ফের চন্দ্রবাবুর সঙ্গে হাত মেলায় বিজেপি। এবার এই দুই জোট শরিককে টানার চেষ্টা করতে পারে ইন্ডিয়া-জোট, খবর তেমনটাই। 

বুধের সন্ধেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ২৭ জন বিরোধী নেতার বৈঠক রয়েছে। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল দিল্লি উড়ে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনও। লোকসভা ভোটে তাঁর দল DMK পেয়েছে ২৭টি আসন। 

সূত্রের খবর, ৯ জুন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদি। তবে তার আগে যদি জোট সমীকরণ ওলটপালট হয়ে যায়, তাহলে খেলা ঘুরে যেতে পারে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget