এক্সপ্লোর

Karnataka Assembly Elections 2023: ভোটমুখী কর্নাটকে মেরুকরণের রাজনীতি! টানাপোড়েন টিপু সুলতানকে নিয়ে

Tipu Sultan: রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত ভোক্কালিগাদের নিয়ে রাজনীতি বহুদিনের।

বেঙ্গালুরু: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তেতে উঠছে কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতি (Karnataka Assembly Elections 2023)। এ বার টিপু সুলতানকে নিয়ে টানাপোড়েন শুরু হল সেখানে। বিজেপি-র দাবি, ইংরেজ বা মারাঠা সেনা নয়, টিপুকে আসলে হত্যা করেন দুই ভোক্কালিগা নেতা। এর নেপথ্যে রাজনীতি দেখছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, আসলে টিপু সুলতান (Tipu Sultan) বনাম বিনায়ক সাভারকর ধারণা তৈরি করে নির্বাচনী সুর বেঁধে দিতে চাইছে বিজেপি। মেরুকরণ ঘটিয়ে ভোটবাক্সে সুফল তুলতে চাইছে (Karnataka OBC Vote)।

রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত ভোক্কালিগাদের নিয়ে রাজনীতি বহুদিনের

টিপুকে নিয়ে এই টানাপোড়েন নতুন নয়। রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত ভোক্কালিগাদের নিয়ে রাজনীতি বহুদিনের।  পুরাতন মহীশূরের ভোক্কালিগা সম্প্রদায়ের বিশ্বাস, তাদের দুই নেতা উরি গৌড়া এবং নানজে গৌড়ার হাতেই টিপুর মৃত্যু। সেই নিয়ে লেখা হয়েছে ‘রিয়েল ড্রিমস অফ টিপু’ বইও। ভোক্কালিগাদের সেই ধারণাকেই বিজেপি কাজে লাগাতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও এই তত্ত্ব নিয়ে মতানৈক্য রয়েছে ইতিহাসবিদদের মধ্যে। কিন্তু কর্নাটক বিজেপি প্রচলিত ধারণাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কর্ণদলাজে , অশ্বথ নারায়ণ, বিজেপি-র জাতীয় সম্পাদক খোলাখুলি সেই অবস্থানই নিয়েছেন।

কর্নাটকের ভোক্কালিগারা এ যাবৎ কংগ্রেস এবং এইচডি কুমারস্বামীর জনতা দল সেক্যুলারকেই সমর্থন করে এসেছে। সেই দুই দলেরই বক্তব্য, উরি গৌড়া এবং নানে গৌড়া আসলে কাল্পনিক চরিত্র। বাস্তবে ওই নামের কোনও নেতা ছিলেন না। কিন্তু বিজেপি-র প্রচারের সামনে তারা কার্যতই কোণঠাসা। তাই পরিস্থিতি এমন হয়েছে যে, শ্রী আদিচঞ্চানগিরি মহাসংস্থান মঠের প্রধান নির্মলানন্দনাথ মহাস্বামীকে এগিয়ে আসতে হয়েছে। ভোক্কালিগাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় তিনি। নির্মলানন্দনাথ সাফ জানিয়েছেন, টিপুর হত্যাকারীদের নিয়ে কোনও ঐতিহাসিক রেকর্ড বা নথি থাকলে, তা মঠে জমা দিতে হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ঐতিহাসিক প্রেক্ষাপটের নিরিখে এই মুহূর্তে স্বচ্ছ কোনও স্বচ্ছ ধারণা নেই। তাই দুই ব্যক্তিত্ব, যাঁরা কিনা একটি সম্প্রদায়ের প্রতিনিধি, তাঁদের মধ্যে তুলনা টানা উচিত নয়।”

আরও পড়ুন: Covid Situation: নতুন ভ্যারিয়েন্টে দেশে ফের বাড়ছে কোভিড! বৈঠকে নয়া নির্দেশ মোদির

তবে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাই, দুর্নীতির অভিযোগে ধস্ত যিনি, তিনি অবস্থানে অনড়। তাঁর বক্তব্য, “গবেষণায় সব পরিষ্কার হয়ে যাবে।“ উরি গৌড়া এবং নানজে গৌড়াকে নিয়ে প্রতিক্রিয়া চাইলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুধাকর বলেন, “আমি শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়াকেই চিনি।”

তবে টিপুকে নিয়ে ভোটমুখী কর্নাটকের হাওয়া ক্রমশই তেতে উঠছে। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বিজেপি লাগাতার টিপুকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে চলেছে বলে অভিযোগ বিরোধীদের। গত মাসে কর্নাটকের বিজেপি প্রধান নলিন কাটিল বিতর্কিত মন্তব্য করেন। টিপু অনুগামীদের নিকেশ করার ডাক দেন তিনি।

হিন্দুত্ববাদী দক্ষিণপন্থীদের কাছে টিপু  ধর্মান্ধ, অত্যাচারী শাসক ছিলেন

কর্নাটকে হিন্দুত্ববাদী দক্ষিণপন্থীদের কাছে টিপু  ধর্মান্ধ, অত্যাচারী শাসক ছিলেন। যদিও সিদ্দারামাইয়া সরকার পর পর দুই বছর টিপু জয়ন্তী পালন করেছে। টিপুকে স্বাধীনতা সংগ্রামী হিসেবেই দেখানো হয় সিদ্ধারামাইয়ার আমলে। এ বছর এপ্রিল-মে মাসে কর্নাটকের ২২৪টি আসনে নির্বাচন। দ্বিতীয় বারের জন্য সেখানে ক্ষমতাদখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget