এক্সপ্লোর

KMC Election 2021 Live: রাজভবন থেকে সরাসরি রাজ্য নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল

Kolkata Municipal Election 2021 Live Updates: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৩.৬৩ শতাংশ। কলকাতা পুরভোটে ঝরল রক্ত। শিয়ালদা স্টেশনের কাছে টাকি স্কুলের সামনে বোমা ফেটে গুরুতর আহত ভোটার।

Key Events
KMC Election 2021 Live Updates: Get Latest news of KMC Poll TMC, BJP, Congress, voting percentage KMC Election 2021 Live: রাজভবন থেকে সরাসরি রাজ্য নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল
এমএলএ হস্টেলের গেটে তালা

Background

কলকাতা: সবুজ, গেরুয়া কিংবা লাল। সব দলেরই, লক্ষ্য এখন লাল, মানে ধর্মতলা চত্বরের ওই ছোট লালবাড়ি। কলকাতা পুরসভা। রাত পোহালেই পুরভোট। রবিবার কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে দাঁড়াবে শহরবাসী।

কলকাতা পুরসভায় (KMC Election 2021) মোট ওয়ার্ড ১৪৪টি। আর ম্যাজিক ফিগার ৭৩। শুক্রবার বিকেল থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সম্পূর্ণ নিষিদ্ধ বাইক র‌্যালি, জমায়েত দেখলেই পুলিশকে পদক্ষেপের নির্দেশ কমিশনের (West Bengal State Election Commission)।

রবিবার পুরভোটের লাইনে দাঁড়াবে কলকাতাবাসী। শুক্রবার বিকেল থেকেই শহরে শুরু হয়েছে রুটমার্চ (Route March)। রাজ্য নির্বাচন কমিরাজ্য নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী, শুক্রবার সন্ধে থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা। রবিবার সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিং মল এবং বেসরকারি অফিস। কোনও ধরনের জমায়েত হলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করবে পুলিশ। শহরে নির্মীয়মাণ বাড়ি, কমিউনিটি হল ও লজগুলিতে কড়া নজরদারি চালাবে পুলিশ। সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বাইক র‍্যালি। বেআইনি অস্ত্র ও মদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন ২৩ হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি সব বুথ, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। ভোটের দিন কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি হলে, প্রশাসনের তরফে জারি ১৯৫০ হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবে সাধারণ মানুষ।

কমিশন সূত্রে খবর, কলকাতায় মোট বুথ ৪ হাজার ৯৫৯টি। এরমধ্যে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ১ হাজার ১৩৯।

কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation Election) তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক হেভিওয়েট নেতার আত্মীয়। এর মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ থেকে শশী পাঁজা (Shashi Panja), চন্দ্রিমা ভট্টাচার্যর (Chandrima Bhattacharya) সন্তান। শান্তনু সেন (Shantanu Sen) প্রার্থীতালিকা থেকে বাদ গেলেও, তাঁর স্ত্রীকে প্রার্থী করেছে তৃণমূল (TMC)।

কলকাতা পুরভোটে Kolkata Municipal Election) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় চমক। টিকিট পেয়েছেন হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদের আত্মীয়রা। কারও ভ্রাতৃবধূ, কারও বোন, কারও ছেলে, কারও বা স্ত্রী। কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কলকাতার বিদায়ী মেয়র পারিষদ তারক সিংহ, তাঁর ছেলে অমিত সিংহ এবং মেয়ে কৃষ্ণা সিংহ- তিনজনকেই ফের প্রার্থী করা হয়েছে।

বামেদের প্রার্থী (Left Candidates) তালিকায় রেড ভলান্টিয়ার (KMC Election Red Volunteers) রয়েছেন ৪৩ জন। এঁদের অধিকাংশেরই বয়স ২০ থেকে ২৭ এর মধ্যে। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের CPM প্রার্থী উপনিতা পাণ্ডে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তুলনামূলক সাহিত্যের স্নাতকোত্তরের ছাত্রী। এই SFI নেত্রীকে, প্রার্থী করেছে সিপিএম।

21:21 PM (IST)  •  19 Dec 2021

KMC Election 2021 Live: এজেন্ট দিতে না পেরে নাটক করছে বিরোধীরা, কটাক্ষ মমতার

ভোট হয়েছে শান্তিপূর্ণ। সব বুথে এজেন্ট দিতে না পেরে নাটক করছে বিরোধীরা। কটাক্ষ তৃণমূল নেত্রীর।

20:55 PM (IST)  •  19 Dec 2021

KMC Election 2021 Live: কমিশনের সঙ্গে দেখা করতে ভিতরে গেলেন শুভেন্দু, জয়প্রকাশ

পুলিশের সঙ্গে বচসা। কমিশনের সঙ্গে দেখা করতে ভিতরে গেলেন শুভেন্দু, জয়প্রকাশ।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget