এক্সপ্লোর

Mithun-Koel Campaigning: মিঠুন বনাম কোয়েল! সোমবার জুড়ে জঙ্গলমহলে ২ তারকার জমজমাট রাজনৈতিক লড়াই

Koel Mallick and Mithun Chakraborty: শাসক দলের উন্নয়ন ও তারকা জৌলুস, অন্যদিকে মহাগুরুর জনপ্রিয়তা ও পরিবর্তনের ডাক, দুই মিলে জঙ্গলমহলের এই আসনটিতে লড়াই এখন কার্যত সমানে-সমানে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নির্বাচনী প্রচারণায় যোগ দিলেন তৃণমূলের তারকা কোয়েল মল্লিক।
  • ঝাড়গ্রামে বিজেপির তারকা প্রার্থী মিঠুন চক্রবর্তী রোড শো করেন।
  • দুই তারকা একে অপরের বিপরীতে প্রচার করে উত্তপ্ত করছেন।
  • জঙ্গলমহলের আসনটিতে লড়াই এখন সমানে-সমানে।

কলকাতা: নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। পশ্চিমবঙ্গের ২টি বিরোধী রাজনৈতিক দল, তৃণমূল আর বিজেপি.. ২ দলেই তারকা রয়েছেন। আর আজ, ২টি দলেরই ২ তারকার প্রচারে উত্তপ্ত হল মেদিনীপুর। আজ শাসক দলের হলে প্রচারে আসেন, কোয়েল মল্লিক (Koel Mallick)। কোয়েল সদ্যই তৃণমূলে যোগদান করেছেন। ২০২৬-এর নির্বাচনে তিনি তৃণমূলের তারকা প্রচারক। আর আজ, বিনপুরে কোয়েল মল্লিকের প্রচারের পরেই, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিরোধী প্রার্থী রাজেশ মাহাতোর সমর্থনে সেখানে সভা করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি বিজেপির তারকা প্রার্থী।

কোয়েলের সভায় ভিড়

আজ বিনপুরে তৃণমূলের প্রচারে আসেন, অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূলের তারকা প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে বেলপাহাড়ির হদরা মোড় থেকে বেলপাহাড়ি হাসপাতাল মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূলের তারকা প্রচারক কোয়েল মল্লিক। জনতাদের কাছে আবেদন জানান, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। শাসক দলকেই ফের একবার জেতানোর জন্য।

মিঠুনকে দেখতে উচ্ছ্বাস

অন্যদিকে এদিন, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানকার মূল আকর্ষণই ছিলেন, মিঠুন চক্রবর্তী। দীর্ঘ কেরিয়ারের পরে, এখনও এক চুলও ফিকে হয়নি মিঠুনকে ঘিরে উন্মাদনা। তাঁকে দেখার জন্য সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন। হুডখোলা গাড়িতে করে যখন তিনি সভামঞ্চে প্রবেশ করেন, তখন 'মহাগুরু' স্লোগান ওঠে চারিদিকে। তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সংলাপ বলেন মিঠুন, রাজনৈতিক কথাও বলেন মানুষের সঙ্গে। আজই বিনপুরে শাসক দল যখন কোয়েল মল্লিককে নিয়ে এসে প্রচারের ঝড় তুলেছে, ঠিক তখনই গোপীবল্লভপুরে মিঠুন চক্রবর্তীকে প্রচারে নিয়ে এসে, কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল বিরোধী শিবির। 

শাসক দলের উন্নয়ন ও তারকা জৌলুস, অন্যদিকে মহাগুরুর জনপ্রিয়তা ও পরিবর্তনের ডাক, দুই মিলে জঙ্গলমহলের এই আসনটিতে লড়াই এখন কার্যত সমানে-সমানে। প্রার্থীর বক্তব্য ও জনসমর্থন-প্রার্থী রাজেশ মাহাতো এদিন বলেন, 'মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই বলে দিচ্ছে তাঁরা পরিবর্তন চাইছেন। 'মহাগুরু'-র উপস্থিতি আমাদের কর্মীদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করেছে।' মিঠুন চক্রবর্তী তাঁর বক্তব্যে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং প্রার্থীর জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ। শেষ হাসি কে হাসবে, সেটার উত্তর পাওয়া যাবে ৪ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget