এক্সপ্লোর

Mala Roy Campaign : ঘাসফুল, ঘড়ি কিংবা হাত, প্রতীক বদলালেও আটকায়নি জয়, ষষ্ঠবার পুরভোটের ময়দানে জোর প্রচারে মালা রায়

KMC Election : ৮৮ নম্বর ওয়ার্ডের ৫ বারের কাউন্সিলর।বিধানসভা ভোটের নিরিখে তাঁর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ৩ হাজার ৮০০ ভোটে।

ঋত্বিক মণ্ডল, কলকাতা : সেই ১৯৯৫ থেকে তিনি কাউন্সিলর (Counselor)। একাধিকবার দল বদলালেও, তাঁর জয় আটকায়নি। তৃণমূলে (TMC) দায়িত্ব বেড়েছে। সাংসদ (MP) হয়েছেন। ৮৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবার লড়াইয়ে তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Roy)। কখনও ঘাসফুল, কখনও হাত, কখনও আবার ঘড়ি। প্রতীক বদলালেও, প্রার্থী যে চেনা। তাই ১৯৯৫ থেকে ৮৮ নম্বর ওয়ার্ডে অপরাজিত মালা রায়। চেতলা থেকে চারু মার্কেট। রাসবিহারী মোড় থেকে প্রতাপাদিত্য রোড। ঝুপড়ি থেকে বহুতল। টানা ২৫ বছর কাউন্সিলর হওয়ার সুবাদে, সবটাই হাতের তালুর মতো চেনা। তাই প্রচারের ফাঁকে চালাচ্ছেন আড্ডা। কর্মীদের সঙ্গে কখন দেওয়াল লিখনে হাত লাগাচ্ছেন, কখনও মৃদু বকুনি দিচ্ছেন। প্রচার প্রসঙ্গে মালা রায় বলেছেন, 'আমার সঙ্গে এঁদের আত্মিক সম্পর্ক। উন্নয়ন নিয়ে মানুষের বক্তব্য শুনি। জানার চেষ্টা করি। তাও আসতে হয়।'

১৯৯৫ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লড়ে ৮৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন মালা রায়। তারপর দক্ষিণ কলকাতার এই ওয়ার্ড তাঁর গড়ে পরিণত। ১৯৯৮ সালে তৃণমূলে যোগ দেন মালা রায়। ২০০০ সালে জোড়া ফুলের প্রতীকে জিতে মেয়র পারিষদ হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতপার্থক্যের জেরে ২০০৫ সালে পুরভোটের ঠিক আগেই তৃণমূল ছাড়েন সুব্রত মুখোপাধ্যায়। গুরুর পথেই হাঁটেন মালা রায়। ২০০৫-এর পুরভোটে NCP’র হয়ে দাঁড়িয়েও তাঁর জয় আটকায়নি। এরপর ২০১০-এ হাত চিহ্নেও জিতে যান। ২০১৫-র পুরভোটের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মালা রায়ের। 

৮৮ নম্বর ওয়ার্ডে তাঁকে ফিরিয়ে দেয়নি। তৃণমূল পরিচালিত গত পুরবোর্ডের চেয়ারপার্সন ছিলেন মালা রায়। ৮৮ নম্বর ওয়ার্ডের ৫ বারের কাউন্সিলর।বিধানসভা ভোটের নিরিখে তাঁর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ৩ হাজার ৮০০ ভোটে। ষষ্ঠবার লড়াইয়ে নেমেছেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ। দীর্ঘদিনের কাউন্সিলর থাকা প্রসঙ্গে মালা রায় বলেছেন, 'আমি চেষ্টা করি মানুষের সমস্যাগুলিকে যতটা তাড়াতাড়ি মেটানো যায়। এখানকার মানুষ আমার খুব কাছের। ভোটের সময় যেতে হয়। কিছু কিছু কাজ এখনও বাকি। ভাল কাজ করতে গেলে ফান্ডের অভাব হয় না। আমি মানুষের সঙ্গে আলোচনা করে কাজ করব।মুখ্যমন্ত্রী চান কাজটা আগে হোক। যাকে দিয়ে হবে তাঁকে প্রার্থী করতে চান আমাদের নেত্রী।' এবার ফের পুরভোটে প্রার্থী হয়েছেন হেভিওয়েট নেত্রী। প্রচারে বেরিয়ে সরাসরি বিরোধীদের আক্রমণ নয়, কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উস্কে দিচ্ছেন মালা রায়। 

আরও পড়ুন- শুকনো মুড়ি-লাল চায়ে দিন শুরু, প্রচার ব্যস্ততার মাঝে কী কী থাকছে ফিরহাদ হাকিমের মেনুতে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget