এক্সপ্লোর

Kolkata Brigade Rally: সরকারের বদল এখন শুধু সময়ের অপেক্ষা, ব্রিগেডে বললেন অধীর

বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপিত ও লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী।

কলকাতা: রবিবার বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপিত ও লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘এত বড় সভায় বক্তব্য রাখার সুযোগ জীবনে প্রথমবার। যাঁরা বোঝাতে চাইছে নির্বাচন হবে তৃণমূল-বিজেপি, এই সভা প্রমাণ করছে সংযুক্ত মোর্চা তৃণমূল-বিজেপিকে ছাপিয়ে যাবে। আগামী দিনে টিএমসি-বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে। সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আজকের সভা প্রমাণ করছে তৃণমূল-বিজেপির অপশক্তি বিদায় নেবে। সরকারের বদল এখন শুধু সময়য়ের অপেক্ষা। সংযুক্ত মোর্চার উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা।'

ব্রিগেডের মঞ্চে এদিন কয়েক মুহূর্তের জন্য কাটল জোটের তাল। সমাবেশের মঞ্চে বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তখনই সভাস্থলে আসেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি। উচ্ছ্বাসে ফেটে পড়েন ISF-এর সদস্যরা। বক্তব্য থামিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পোডিয়াম থেকে সরে যেতে চান অধীর। যদিও, তারপর বামফ্রন্ট চেয়ারম্যানের কথায় বক্তব্য শেষ করেন অধীর চৌধুরী।

https://bengali.abplive.com/elections/left-congress-kolkata-brigade-rally-wb-election-2021-adhir-chowdhury-stops-speech-after-abbas-siddiqui-803714

ব্রিগেডের সভা থেকে একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ অধীর চৌধুরীর। তিনি বলেন, ‘মোদি ও দিদির মধ্যে কোনও ফারাক নেই। মোদি-দিদির বিরোধিতা করলেই রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়।’

আগামী এক মাসের বেশি সময় ধরে পরবর্তী রাজ্য সরকার নির্বাচিত করবেন প্রায় ১০ কোটি রাজ্যবাসী। তার আগে রবিবার ব্রিগেডে ছিল বাম-কংগ্রেস জোটের মেগা শো। সঙ্গী আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF। ২০১৯-এর তেসরা ফেব্রুয়ারির পর আবারও ব্রিগেডে লাল। তবে এবার তার সঙ্গে পতপত করে উড়ল কংগ্রেসের পতাকা। নজর কাড়ল ISF-এর সবুজ-সাদা পতাকাও। আর বিরোধী জোট বা সংযুক্ত মোর্চার এই ব্রিগেড থেকে রাজ্যে তৃণমূল সরকারকে উত্‍খাতের ডাক দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান।

এবারই প্রথম বামেদের ব্রিগেডে বক্তা ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। অনেকটা নজিরবিহীনভাবেই প্রদেশ কংগ্রেসের সভাপতির গলায় এদিন শোনা যায় বামেদের স্লোগান। অধীর বলেন, ইনক্লাব জিন্দাবাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget