এক্সপ্লোর

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, দেশে ২ জন প্রধানমন্ত্রী হতে দেব না, মহারাষ্ট্রে হুঁশিয়ারি শাহর

শাহর কথায়, “ভারত শিবাজি মহারাজের দেশ, আর তার নিরাপত্তা দেখতে হবে আমাদেরই।”

মহারাষ্ট্র: কাশ্মীর ভারতের অখণ্ডনীয় অংশ, কেউ তা কেড়ে নিতে পারবে না, মহারাষ্ট্রে দাঁড়িয়ে হুঙ্কার বিজেপি সভাপতি অমিত শাহর। এদিন প্রচারে এসে কংগ্রেস, এনসিপির সঙ্গে জম্মু-কাশ্মীরের  ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতাদেরও একহাত নিয়েছেন তিনি। বিশেষ করে  ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছেন শাহ। সম্প্রতি জম্মু-কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী ও পৃথক রাষ্ট্রপতির দাবি করেছিলেন ওমর। তাঁর এই বক্তব্যের জবাবে অমিত বলেন, “কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। কেউ তা কেড়ে নিতে পারবে না। আমরা তা হতে দেব না।” আরও একধাপ এগিয়ে বিজেপি সভাপতি আরও বলেন, “যতদিন বিজেপির অস্তিত্ব থাকবে কাশ্মীর ভারতেই থাকবে। আমরা দেশে ২ জন প্রধানমন্ত্রী বানাতে দেব না।” শাহর কথায়, “ভারত শিবাজি মহারাজের দেশ, আর তার নিরাপত্তা দেখতে হবে আমাদেরই।” এই প্রসঙ্গেই তিনি টেনে আনেন বালাকোটে এয়ার স্ট্রাইকের ঘটনাও। আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই দাবিই করে আসছে বিজেপি। এদিনও সেই একই কথা বলতে শোনা যায় শাহকে। নরেন্দ্র মোদির সেনাপতি এদিন জোর গলায় বলেন, বালাকোটে এয়ারস্ট্রাইক করে পুলওয়মায় ৪২ জওয়ানের অকাল মৃত্যুর বদলা নিয়েছে ভারত। একই সঙ্গে ১৫ বছর মহারাষ্ট্রের সরকারে থাকা কংগ্রেস ও এনসিপি জোটকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। দেড় দশক ক্ষমতায় থেকে কী করেছেন রাহুল গাঁধী, শরদ পাওয়াররা, মহারাষ্ট্রে নির্বাচনী সভা থেকে এই প্রশ্নই তুলেছেন শাহ। তাঁর দাবি, দেশ আবার মোদি সরকার চাইছে। রাজ্যের মতো দেশকে উন্নতির রাস্তায় হাঁটাতে হলে ফের একবার বিজেপি সরকার চাই বলেও মন্তব্য করেছেন শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা
Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget