এক্সপ্লোর

বেকারি, কৃষক সমস্যা, দুর্নীতি মোকাবিলায় রিংয়ে নেমেছিলেন ‘বক্সার’ মোদি, কিন্তু ঘুষি মারলেন আডবাণীকে! কটাক্ষ রাহুলের

কংগ্রেস সভাপতি বলেছেন, ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে গর্ব করা বক্সার নরেন্দ্র মোদি বেকারি, কৃষক সমস্যা, দুর্নীতি ও অন্যান্য সমস্যা মোকাবিলায় রিংয়ে নেমেছিলেন। গত ৫ বছরে তিনি ভারতের গরিব, দুর্বলতর অংশ, কৃষককে আঘাত করেছেন। এখন লোকে বলছে, তারা আর এই বক্সারকে চায় না।

ভিওয়ানি (হরিয়ানা): নরেন্দ্র মোদিকে ‘বক্সার’ বলে কটাক্ষ রাহুল গাঁধীর। হরিয়ানার ভিওয়ানিকে বক্সার তৈরির সুতিকাগার বলা হয়। এবার দিল্লিতে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে প্রার্থী হওয়া বিজেন্দ্র সিংহ সহ বেশ কয়েকজন নামী বক্সার উঠে এসেছেন এখান থেকেই। সেখানেই রাহুল আজ বললেন, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে সপাটে মুখে ঘুষি মেরে কোণঠাসা করে দিয়েছেন ‘বক্সার প্রধানমন্ত্রী’। কংগ্রেস সভাপতি বলেছেন, ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে গর্ব করা বক্সার নরেন্দ্র মোদি বেকারি, কৃষক সমস্যা, দুর্নীতি ও অন্যান্য সমস্যা মোকাবিলায় রিংয়ে নেমেছিলেন। গত ৫ বছরে তিনি ভারতের গরিব, দুর্বলতর অংশ, কৃষককে আঘাত করেছেন। এখন লোকে বলছে, তারা আর এই বক্সারকে চায় না। উনি বুঝতেই পারছেন না, কার বিরুদ্ধে লড়ছেন। মোদি দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন রাহুল। জিএসটির প্রতি ইঙ্গিত করে রাহুল বলেন, নরেন্দ্র মোদির কোচ আডবাণীজি, গডকরীর মতো টিমের বাকি সদস্যরাও ছিলেন। মোদি রিংয়ে ঢুকে প্রথমেই আডবাণীর মুখে ঘুষি মারলেন, তাঁকে অপমান করলেন। তারপর এই বক্সার ছোট দোকানদারদের নোট বাতিল ও গব্বর সিংহ ট্যাক্স বসিয়ে শুইয়ে দিলেন। সারা দেশ জানে, এইসব সিদ্ধান্তে মানুষের কতটা ক্ষতি হয়েছে। বক্সার প্রধানমন্ত্রী এখানেই না থেমে যে কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ঋণ মকুবের দাবি করছেন, তাঁদের আঘাত করেছেন। লোকে হতবাক হয়ে এই বক্সারের কীর্তিকলাপ দেখছে। কার বিরুদ্ধে লড়তে হবে, তার কোনও ধারণাই ওনার নেই। রাহুলের দাবি, জনগণ এবার মোদিকে ক্ষমতা থেকে সরাতে চলেছেন। তিনি বলেন, এবার বক্সার রিংয়ে পড়ে গিয়ে শূ্ন্যে ঘুষি ছুঁড়ছেন। রাফালে যুদ্ধবিমান ডিলে দুর্নীতির অভিযোগের পুনরাবৃত্তি করে রাহুল আজও দাবি করেন, মোদি এক শিল্পপতির কোম্পানিকে ৩০০০০ কোটি টাকা দিয়েছেন। বলেন, চাষির ঋণ মাফ হয়নি, কিন্তু অপরাধীদের টাকা দেওয়া হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget