এক্সপ্লোর

কেরলে মুসলিম লিগের সঙ্গে ‘গোপন এজেন্ডা’ রাহুলের! অভিযোগ আদিত্যনাথের

উত্তরাখন্ডের কাশীপুরে বিজেপির নির্বাচনী জনসভায় কংগ্রেস রাষ্ট্রবিরোধী, বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির হাতে তামাক খাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাহুল গাঁধী কেরলের ওয়েইনাড় কেন্দ্রে মনোনয়ন পেশ করার পরই তাঁকে কাঠগড়ায় তুললেন যোগী আদিত্যনাথ। কেরলে মুসলিম লিগের সঙ্গে রাহুলের গোপন অ্যাজেন্ডা আছে বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল কংগ্রেস সভাপতির রোড শো-তে অল ইন্ডিয়া মুসলিম লিগের পতাকা নিয়ে সামিল হয়েছিলেন সেই দলের লোকজনও। কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোটে (ইউডিএফ)র দীর্ঘদিনের শরিক মুসলিম লিগকে প্রাক-স্বাধীনতা সময়ের মুসলিম লিগের সঙ্গে একাসনে বসিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, কয়েকশ বছর বাদে ১৯৪৭-এ দেশ স্বাধীনতা পায়। কিন্তু তার আগে আমরা দেশভাগের মতো দুর্ভাগ্যজনক ঘটনাও দেখেছি। মুসলিম লিগই দেশ ভাঙার কারণ। আর এখন রাহুল গাঁধী কেরলের একটি কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়ে যে মুসলিম লিগ দেশ বিভাজনের মূলে ছিল, সেই সংগঠনের সঙ্গেই গোপন বোঝাপড়া করেছেন। কংগ্রেস, মুসলিম লিগের গোপন এজেন্ডা কোনদিকে নিয়ে যাবে দেশকে? দেশে কী ধরনের আবহাওয়া তৈরি করতে চায় কংগ্রেস? উত্তরাখন্ডের কাশীপুরে বিজেপির নির্বাচনী জনসভায় কংগ্রেস রাষ্ট্রবিরোধী, বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির হাতে তামাক খাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, রাষ্ট্রদ্রোহিতা আইন বাতিল ও সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) সংশোধনের কথা বলে কংগ্রেস তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। দেশবিরোধী, বিচ্ছিন্নতাবাদীদের যা খুশি তাই করার একচ্ছত্র স্বাধীনতা দিয়ে দেশকে দুর্বল করতে চায় ওরা। দেশের উপদ্রুত অঞ্চলগুলিতে অভিযান চালানোর সময় সেনা জওয়ানদের তাদের কাজকর্মের জন্য আইন, বিচার ব্যবস্থার সামনে পড়া থেকে অব্যাহতি দিতেই আফস্পা চালু হয়েছে। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে তাকে রিভিউ করার কথা থাকার সমালোচনা করে আদিত্যনাথ আরও বলেন, এটা উত্তরাখণ্ডের সাহসী জওয়ানদেরও অপমান যাঁরা দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে জীবন বলিদান দিতে দ্বিধা করেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget