এক্সপ্লোর

গোটা হিন্দি বলয়ে গেরুয়া ঝড়

কংগ্রেস বা মায়াবতী-অখিলেশ যাদবের ‘মহাগঠবন্ধন’ বিজেপি-কে কোনওরকম ধাক্কা দিতে পারল না।

নয়াদিল্লি: চলছে লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোটগণনা। এখনও পর্যন্ত যা ফলাফল জানা গিয়েছে, তাতে গোটা হিন্দি বলয়েই গেরুয়া ঝড়। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে বেশিরভাগ আসনেই এগিয়ে এনডিএ। কংগ্রেস বা মায়াবতী-অখিলেশ যাদবের ‘মহাগঠবন্ধন’ বিজেপি-কে কোনওরকম ধাক্কা দিতে পারল না। নরেন্দ্র মোদির উপরই ফের মানুষের আস্থা দেখা গেল। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত যে ফল জানা গিয়েছে, তাতে ৮০টির মধ্যে ৫৮টি আসনে এগিয়ে এনডিএ। ৫৭টি আসনে এগিয়ে বিজেপি এবং একটি আসনে এগিয়ে আপনা দল (সোনেলাল)। মায়াবতীর বহুজন সমাজ পার্টি এগিয়ে ১২টি আসনে এবং অখিলেশের সমাজবাদী পার্টি এগিয়ে ৮টি আসনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজমগড়ে এগিয়ে অখিলেশ এবং তাঁর বাবা মুলায়ম সিংহ যাদব মৈনপুরী কেন্দ্রে এগিয়ে। কংগ্রেস মাত্র একটি আসনে এগিয়ে। রায়বরেলিতে এগিয়ে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। কয়েকমাস আগেই রাজস্থানে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয় পেলেও, এবার কিন্তু বিজেপি-র দাপট দেখা যাচ্ছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, ২৪টি আসনে এগিয়ে বিজেপি এবং একটি আসনে এগিয়ে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। মধ্যপ্রদেশেও বিধানসভা নির্বাচনে বিজেপি-কে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। কিন্তু লোকসভা নির্বাচনে ছবিটা সম্পূর্ণ বদলে গেল। ২৯টি আসনের মধ্যে ২৮টিতেই এগিয়ে বিজেপি। মাত্র একটি আসনে এগিয়ে কংগ্রেস। ভোপালে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহকে পিছনে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। বিহারে ৩৭টি আসনে এগিয়ে এনডিএ। রাষ্ট্রীয় জনতা দল এগিয়ে দু’টি আসনে এবং একটি আসনে এগিয়ে কংগ্রেস। বেগুসরাইয়ে পিছিয়ে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার। পটনা সাহিবে পিছিয়ে কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এগিয়ে আছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (পটনা সাহিব), রাধমোহন সিংহ (পূর্ব চম্পারন), গিরিরাজ সিংহ (বেগুসরাই), আর কে সিংহ (আরা), অশ্বিনী কুমার চৌবে (বক্সার), রাজীব প্রতাপ রুডি (শরণ) ও চিরাগ পাসোয়ান (জামুই)। লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার সারারাম কেন্দ্রে পিছিয়ে। বিহারের পাশের রাজ্য ঝাড়খণ্ডেও বিজেপি-র দাপট দেখা যাচ্ছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, ১২টি আসনে এগিয়ে এনডিএ এবং মাত্র দু’টি আসনে এগিয়ে কংগ্রেস। এনডিএ-র জোটসঙ্গীদের মধ্যে বিজেপি ১১টি এবং আজসু একটি আসনে এগিয়ে। পিছিয়ে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শিবু সোরেন, ঝাড়খণ্ড বিকাস মোর্চা-প্রজাতান্ত্রিকের বাবুলাল মারান্ডি এবং বিজেপি-র অর্জুন মুন্ডা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget