এক্সপ্লোর

মোদির কেদারনাথ মন্দির দর্শন: নালিশ জানিয়ে কমিশনে চিঠি তৃণমূলের

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেদারনাথ মন্দিরের মাস্টার প্ল্যান তৈরি বলে ঘোষণা করেছেন, মিডিয়া ও সাধারণ মানুষের উদ্দেশ্যেও ভাষণ দিয়েছেন, যা নীতিহীন কাজ, নীতিগত ভাবে ভুল, অনুচিত।

নয়াদিল্লি: সপ্তম তথা শেষ দফার ভোটপ্রচার শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেদারনাথ মন্দির দর্শন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল তৃণমূল। সেখানে মোদি মিডিয়ার সামনে নিজের বক্তব্য জানিয়েছেন। তৃণমূলের দাবি, এটা ‘অনৈতিক’ কাজ। তাঁর এই সফরকে মিডিয়ায় যেভাবে কভার করা হয়েছে, তাতেও মডেল আচরণবিধি ‘চরম লঙ্ঘিত হয়েছে’ বলে জানিয়েছে তারা। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেদারনাথ মন্দিরের মাস্টার প্ল্যান তৈরি বলে ঘোষণা করেছেন, মিডিয়া ও সাধারণ মানুষের উদ্দেশ্যেও ভাষণ দিয়েছেন, যা নীতিহীন কাজ, নীতিগত ভাবে ভুল, অনুচিত। রবিবার সকালে কেদারনাথ মন্দিরে পুজো দেন মোদি। তারপর সাংবাদিকদের সামনে এসে মডেল আচরণবিধি কার্যকর থাকার মধ্যে তাঁকে মন্দির দর্শনের অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন তিনি। তৃণমূলের বক্তব্য, ২০১৯ এর সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের প্রচার ১৭ মে সন্ধ্যা ৬ টায় শেষ হয়ে গেলেও এটা বিস্ময়কর, নরেন্দ্র মোদির কেদারনাথ যাত্রা যাবতীয় জাতীয় ও স্থানীয় মিডিয়ায় গত দুদিন ধরে বিস্তারিত, পুঙ্খানুপুঙ্খ কভার, সম্প্রচার করা হল। এভাবে চরম অস্বীকার করা হল মডেল আচরণবিধি। ওনার প্রতিটি কাজকর্মের খুঁটিনাটি তথ্য ব্যাপক সম্প্রচার করা হল ভোটারদের সরাসরি বা পরোক্ষে প্রভাবিত করার অসত্ উদ্দেশ্য নিয়ে, এমনকী পিছনে ‘মোদি, মোদি’ ধ্বনিও শোনা গিয়েছে। নির্বাচনের দিন ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্য সামনে রেখে একেবারে হিসাব কষে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ তুলে তৃণমূল বলেছে, যে নির্বাচন কমিশন সর্বোচ্চ সংস্থা, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনার চোখ ও কান, তারাই মডেল আচরণবিধির ব্যাপক লঙ্ঘনের ব্যাপারে চোখ, কান বুজে রয়েছে। তাদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এই অন্যায় কর্মসূচির সম্প্রচারও, যা নীতিগত ভাবে ভুল, বন্ধ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget