এক্সপ্লোর

Lok Sabha Election 2024: বহরমপুরে ঘাসফুলের প্রার্থী ইউসুফ পাঠান, কোন চোখে দেখছেন অধীর চৌধুরী ?

Adhir On Yusuf: বহরমপুর থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কী প্রতিক্রিয়া অধীরের ?

কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশ্যে আসতেই বড় চমক। বহরমপুর থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan) (কেকেআরের জয়ী দলের সদস্য)। স্বাভাবিকভাবেই ইউসুফের নাম প্রকাশ্য়ে আসতেই গুজরাত ইস্যুতে 'বহিরাগত' প্রসঙ্গ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার নিজের 'গড়'-এ ইউসুফের নাম তৃণমূলের প্রার্থী তালিকায় আসতেই শাসকদলকে বিঁধলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

অধীর চৌধুরী বলেন, 'অনেক ভাল হত, যদি ইউসুফ পাঠানকে যথাযথ সম্মান দেওয়া যেত। কিছুদিন আগে বাংলায় রাজ্যসভার ভোট হয়েছিল। বহিরাগতদের রাজ্যসভায় আসন (এমপি) করে দেওয়া হয়েছে। যদি ইউসুফ পাঠানকে সম্মানিতই করতে হবে, তাহলে ওনাকে রাজ্যসভার সদস্যপদ দিত তৃণমূল। ইসসুফকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভাল চিন্তাভাবনা নেই বলেই দাবি করেন কংগ্রেস নেতা। তোলেন গুজরাতে 'গাটবন্ধন' প্রসঙ্গও। ইউসুফকে রাজ্যে পাঠানোর কারণ হিসেবে ক্ষোভ উগরে বলেন, 'যাতে বিজেপির সাহায্য পাওয়া যায়, আর কংগ্রেস যাতে হারে।'

অপরদিকে, তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফের নাম আসতেই 'বাঙালি ও বহিরাগত' ইস্যুতে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  মোদি ও ইউসুফ দুজনেই তো গুজরাতের, তবে কী করে ইউসুফের বেলায় ইনসাফ হল, প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি নয়, তৃণমূলই প্রকৃত অ্যান্টি বেঙ্গলি, ইউসুফের উদাহরণ টেনে এদিন বোঝালেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন, তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক, ডায়মন্ড হারবারে ঘাসফুলের মুখ কে ?

অপরদিকে, 'বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান গুজরাতের লোক , না বাংলার?' তৃণমূলের তালিক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায বহিরাগত-তে বোঝাই। ওঁর এই বিভাজনের নীতিতে ধিক্কার জানাই, এর জন্যেই পশ্চিমবাংলা পিছিয়ে থাকে', সোশাল মিডিয়ায় পোস্ট অমিত মালব্যর। যদিও প্রার্থী তালিকায় নিজের নাম থেকে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ইউসুফ পাঠান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget