এক্সপ্লোর

Lok Sabha Election 2024: রেঁধে আনছেন কর্মীরা, প্রচারের মাঝে মাঠে বসে ডিম-ভাতে পেটপুজো প্রার্থীর

Alipurduar News: প্রতিদিন চলছে ভোট-প্রচার, চলছে ভোট পুজো। ব্য়স্ততা এখন তুঙ্গে। শরীর ঠিক রাখতে কী খাবার খাচ্ছেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী?

শিবাশিস মৌলিক, আলিপুরদুয়ার: তাঁর রোজের খাবার ডাল আলু আর ভাত। পছন্দের খাবার বলতে মূলত নিরামিষ পদই। কিন্তু ভোটের প্রচারে তাঁর প্রিয় খাবার কর্মীদের রেঁধে আনা সবকিছুই। তাই প্রচারের মাঝে  ডিম ভাত খেতে মাঠেই বসে পড়েন আলিপুরদুয়ারের (Alipurduar) তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক (TMC Candidate Prakash Chik Baraik)।

প্রতিদিন চলছে ভোট-প্রচার, চলছে ভোট পুজো (Lok Sabha Election 2024)। ব্য়স্ততা এখন তুঙ্গে। কিন্তু শরীরটাও তো রাখতে হবে। তাই চলবে পেটপুজো। যদিও এই গরমে পেট ঠিক রাখতে খাবারও খেতে হবে মেপে। তাই একেবারে মেপে খাবার খাচ্ছেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী। 

কী থাকছে মেনুতে?
আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের পাতে থাকছে ডিমের ঝোল, ভাত, আলুর তরকারি। তারই সঙ্গে থাকছে ডাঁটা চচ্চড়ি।

সকাল থেকে প্রচার করে, দুপুরে ভাতের থালা নিয়ে মাঠেই বসে পড়ছেন প্রকাশ চিক বরাইক। হঠাৎ দেখলে মনে হবে পিকনিক হচ্ছে। শনিবার দুপুরে জুড়ানটি চা বাগানের মাঠে বসেই ডিম ভাত খেলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী। তিনি বলছেন, 'বাড়িতে সকালে একবার খাবার খেয়ে বের হই, দুপুরে বিশেষ খাবার জোটে না,  কর্মীরা আয়োজন করলে যখন যা পাই তা খাই, ফেনা ভাত দিলেও তৃপ্তি করে খাই কর্মীদের সঙ্গে একসঙ্গে।'

২০১৯ সালে আলিপুরদুয়ারে জিতেছিলেন বিজেপি প্রার্থী। এবার লোকসভা নির্বাচনে সেই আলিপুরদুয়ারে ঘাসফুলের পতাকা ওড়াতে তৃণমূলের রাজ্য়সভার সাংসদ প্রকাশ চিক বরাইকের উপর ভরসা রেখেছে তৃণমূল। এবার তাঁর লড়াই বিজেপির মনোজ টিগ্গা ও আরএসপির মিলি ওরাওঁ।

প্রচারের এমন চাপ যে মাঝেমাঝেই খাওয়া হচ্ছে না দুপুরে। যদিও সেদিকে খেয়াল রাখছেন দলীয় কর্মীরা। রেঁধে আনছেন তাঁরাই। সেই খাবারই খাচ্ছেন তিনি।

প্রচারে বনগাঁর তৃণমূল প্রার্থী:
উদ্দেশ্য় বনগাঁর মাটিতে ঘাসফুল ফোটানো। ভোটের ময়দানে এবার তাঁর বিপরীতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। প্রতিপক্ষ, বিজেপির বিদায়ী সাংসদ, তাই চাই বাড়তি শক্তি। তার জন্য় ঠিক রাখতে হবে শরীর...আর শরীর ঠিক রাখতে বাড়ির খাবারেই ভরসা রাখছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রচারের মাঝে শরীর সুস্থ রাখতে খাচ্ছেন মেপে।  ভোটের আগে প্রায় প্রতিদিনই খাচ্ছেন নিরামিষ, হালকা খাবার। থাকছে ভাত, শাক ভাজা, উচ্ছে ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, দই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 আরও পড়ুন: উত্তরবঙ্গে ঢালাও উন্নয়নের আশ্বাস! কীভাবে? ধূপগুড়িতে বললেন মোদি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget