এক্সপ্লোর

Lok Sabha Election 2024: সকাল শুরু চা-বিস্কুটে, নিরামিষেই মন পার্থর! প্রচারে কী খাচ্ছেন?

Poll Campaign Diet: দিনভর ব্যস্ততার মাঝে বাড়ির হালকা খাবারেই ভরসা রাখছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এগিয়ে আসছে ভোট। আর জমিয়ে চলছে প্রচার। সাধারণ নাগরিকদের সমর্থন পেতে দিনভর ছুটতে হচ্ছে লোকসভা কেন্দ্রের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তার মধ্যে প্রবল গরম। মাঝে মধ্যে বদলে যাচ্ছে আবহাওয়া। এই রকম আবহাওয়া পরিবর্তনের জন্য শরীর খারাপও হচ্ছে। তাই প্রার্থীদের সবরকম খেয়াল রাখা হচ্ছে শরীরের দিকেও। নিজেকে সুস্থ রাখতে নজর দিতে হচ্ছে খাওয়া-দাওয়ার দিকেও। এমনই রুটিনে (Poll Campaign) নিজেকে বেঁধেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও (Barrackpore TMC Candidate Partha Bhowmick)। দিনভর ব্যস্ততার মাঝে বাড়ির হালকা খাবারেই ভরসা রাখছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। 

আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের (Lok Sabha Election 2024) উত্তাপ। প্রচারে ঝড় তুলতে হলে, নিজেকে ফিট রাখাটা একান্ত প্রয়োজন। কী করছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক?

তাঁর দিনের শুরু হয় চা আর বিস্কুট দিয়ে। সকালের জলখাবারে (Parliament Election 2024) বেশিরভাগ দিনই থাকে থাকে রুটি, আলুভাজা। ব্যারাকপুরের মহাভারতে পার্থ বনাম অর্জুনের কঠিন লড়াই। প্রতিপক্ষকে টক্কর দিতে প্রচারের ব্যস্ততা লেগেই থাকে। বাড়িতে জলখাবার খাওয়ার সুযোগ না হলে। রুটি আলুভাজা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। পার্থ বলছেন, 'গাড়িতে রুটি তরকারি থাকে। কখনও অমলেট থাকে। প্রচারে থাকলে গাড়িতে খাবার নিয়ে বেরিয়ে পড়ি।' মাছ-মাংসে বিশেষ আসক্তি নেই পার্থ ভৌমিক। তাঁর ভাল লাগে নিরামিষ খাবার। তাই বেশিরভাগ দিনই দুপুরে নিরামিষ খাবারই খান পার্থ। তাঁর দুপুরের খাবারে থাকে, ভাত, টক ডাল, উচ্ছে, ভাজা, সবজি। পার্থ ভৌমিক বলেন, 'আমি হালকাই খাই, তেতো, ডাল তরকারি ব্যাস এই খাবারেই হয়ে যায়।' দিনভর প্রচার সেরে বাড়ি ফিরে রুটি, তরকারি দিয়েই রাতের খাওয়া সারেন তৃণমূল প্রার্থী। 

পুষ্টিবিদদের মতে, ভাতে থাকা কার্বোহাইড্রেট শক্তির জোগান দেয়।  ডালে থাকে প্রোটিন ও নানা খনিজ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে ডাল। সবজিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ। এই সবের শক্তিতেই ছুটে চলেন পার্থ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সাতসকালেই হাতে টাকা কাদের? মিলবে ভাল খবর? কেমন যাবে আজ?

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget