এক্সপ্লোর

Tapas Meets Biman: বিমান বসুর সঙ্গে দেখা করলেন বিজেপি প্রার্থী তাপস রায়, বললেন..

BJP Tapas Meets Biman: লোকসভা ভোটের মাঝে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করে কী কথা বললেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় ?

আবির দত্ত, কলকাতা: বিমান বসুর দুয়ারে তাপস রায়। সোমবার বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী (BJP Kolkata North Candidate Tapas Roy)। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে গিয়ে বিমান বসুর সঙ্গে প্রায় ১৩ মিনিট কথা বলেন তাপস রায় (Biman Bose )। 

বিমান বসুর সঙ্গে দেখা করলেন বিজেপি প্রার্থী তাপস রায়

৬ মার্চ বিজেপির দফতরে গিয়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছিলেন তাপস রায়। লোকসভা ভোটে তাঁকে কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থীও করেছে বিজেপি। সোমবার সেই তাপস রায়ই আবার পৌঁছে গেলেন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দফতরে। না, কোনও দলবদল নয়। এবার ভোট চাইতে প্রতিপক্ষের দুয়ারে বিজেপি প্রার্থী।

প্রায় ১৩ মিনিট কথা হয় দু'জনের মধ্যে

সোমবার বিকেল ৪ টে। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে এসে থামে তাপস রায়ের গাড়ি। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। তাপস রায় মুজাফ্ফর আহমেদ ভবনে ঢোকার সময়ে সেখান থেকে বেরোচ্ছিলেন সিপিএম নেতা রবীন দেব।মুখোমুখি দেখা হওয়ায় সৌজন্য বিনিময় করেন দুই নেতা। এরপর ওপরে উঠে যান তাপস রায়।সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। প্রায় ১৩ মিনিট কথা হয় দু'জনের মধ্যে। 

' প্রার্থী হিসেবে আমি বিমানদার আশীর্বাদ নিলাম'

কলকাতা উত্তর  বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তিনি ভোটার। প্রার্থী হিসেবে আমি বিমানদার আশীর্বাদ নিলাম এবং এই কেন্দ্রের ভোটার হিসেবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওঁর কাছেও এসেছি। উনি আমাদের রাজ্যের সর্বজেষ্ঠ্য, সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা।কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের লড়াই তৃণমূলের সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর সঙ্গে।

আরও পড়ুন, কীভাবে চাকরি চুরি? হাইকোর্টের রায়ে ১৭ পন্থার পর্দাফাঁস

একেবারে অন্য় ছবি দেখা গেল কলকাতা উত্তরে

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আমি এই লোকসভা কেন্দ্রের ভোটার। ভোটারের কাছে নিশ্চয় প্রার্থী আসতে পারে। আমি বললাম, উত্তর কলকাতায় আমার প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। আমি ভোট দেব অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে। লোকসভা ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের আক্রমণ-পাল্টা আক্রমণে বঙ্গ রাজনীতির আঙিনা তপ্ত। তার মধ্য়ে একেবারে অন্য় ছবি দেখা গেল কলকাতা উত্তরে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget