এক্সপ্লোর

Lok Sabha Election 2024:ঘুরে ঘুরে বলা হবে 'নির্যাতনের' ঘটনা, বোলপুরের বিজেপি প্রার্থীর প্রচারে সন্দেশখালির ১২ বাসিন্দা

Sandeshkhali Incident:এবার লোকসভা ভোটের প্রচারে বঙ্গ বিজেপির বড় হাতিয়ার সন্দেশখালির ঘটনা। বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহাও প্রচারের সময় এই ঘটনার কথা টেনে আনলেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: এবার লোকসভা ভোটের প্রচারে বঙ্গ বিজেপির বড় (Election 2024 Campaign) হাতিয়ার সন্দেশখালির ঘটনা (Sandeshkhali Incident)। বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহাও প্রচারের সময় এই ঘটনার কথা টেনে আনলেন। আরও নির্দিষ্ট করে বললে, তাঁর সঙ্গে প্রচারে নামলেন রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া সন্দেশখালির বেশ কয়েক জন নারী- পুরুষ। 

কী কী হল?
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই জন্য সন্দেশখালি থেকে বোলপুর এসেছেন ১০ জন মহিলা-সহ ১২ জনের একটি দল।  এক সপ্তাহ ধরে বোলপুর লোকসভা কেন্দ্রে ওই মহিলা-পুরুষদের সামনে রেখে প্রচার করার কথা। এর মধ্যেই গত শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভা এলাকা দিয়ে তাঁদের প্রচার শুরু হয়েছে। এর পর কেতুগ্রাম বিধানসভা, তার পরে একে একে নানুর, আউশগ্রাম, লাভপুর, ময়ূরেশ্বর এবং বোলপুর মিলিয়ে বোলপুর লোকসভা আসনের অধীনে থাকা ৭টি বিধানসভা এলাকাতেই সন্দেশখালির বাসিন্দাদের নিয়ে প্রচারের পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। পিয়া সাহার সমর্থনে সন্দেশখালির বাসিন্দাদের নিয়ে প্রচারের মূল উদ্দেশ্য় একটাই। কী ভাবে সেখানকার মহিলা-পুরুষদের উপরে শাসকদল অত্যাচার চালিয়েছে, সাধারণ মানুষের কাছে তা তুলে ধরার চেষ্টা করা হবে এই প্রচারে। 

প্রেক্ষাপট...
এ বারের লোকসভা নির্বাচনে সন্দেশখালির ঘটনাকে এমনিতেউ প্রচারের বড় হাতিয়ার করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভাগুলিতে সন্দেশখালির ‘নারী নির্যাতন'-এর প্রসঙ্গ তুলে সরব হয়েছেন। দলীয় স্তরে সিদ্ধান্ত হয়েছে, সন্দেশখালিতে যাঁরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে নজর কেড়েছেন, তাঁদের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট-প্রচারে নিয়ে যাওয়া হবে। এ বার বোলপুর লোকসভা কেন্দ্রেও সেই মহিলা ও পুরুষদের নিয়ে প্রচার করানো হচ্ছে। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি, রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তৃণমূলের তৎকালীন নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। অভিযোগ ছিল, শাহজাহান-আক্রান্তরাই তাঁদের উপর চড়াও হয়েছিল। বেধড়ক মারধর থেকে রেহাই পাননি ইডি আধিকারিকদের সঙ্গে যাওয়া কেন্দ্রীয় বাহিনী। এমনকি খবর সংগ্রহের কাজে গিয়ে প্রহৃত হতে হয়  সংবাদমাধ্যমের কর্মীদের। সেই দিনের পর থেকে টানা শিরোনামে সন্দেশখালি। টানা প্রতিরোধ শুরু হয় এলাকায়। শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে একের পর এক নির্যাতনের অভিযোগে সরব হন এলাকাবাসী, যাঁদের বেশিরভাগই মহিলা। জোর করে জমিদখল, খেলার মাঠ দখল থেকে শুরু করে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ শোনা যায়। তোলপাড় পড়ে বঙ্গ রাজনীতিতে। ইডির উপর হামলার ঘটনায় ৫৬তম দিনে গ্রেফতার হয় শেখ শাহজাহান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন:'দিল্লির কুকুর হওয়ার থেকে র‍য়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন', মমতার মন্তব্য নিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন অভিষেক

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget