এক্সপ্লোর

Lok Sabha Election 2024:কাঁথিতে ভোটের আগে BJP নেতাদের উপর 'হামলা', আনা হল কলকাতার হাসপাতালে..

Contai BJP Leader Attacked:আগামী ২৫ তারিখ কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচন, তার আগেই কাঁথির ভূপতিনগরে ভয়াবহ ঘটনা..

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) পাঁচদিন আগে কাঁথির ভূপতিনগরে বিজেপি নেতাদের বাড়িতে চড়াও হয়ে মারধর। বিজেপি নেতাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন অর্জুননগরের বিজেপি বুথ সভাপতি অবনী দে-সহ ৩ নেতা। এর মধ্যে বুথ সভাপতির আঘাত গুরুতর,তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুই বিজেপি নেতা তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন।বিজেপির অভিযোগ, ভোটের আগে ভয় দেখাতে হামলা চালাচ্ছে তৃণমূল। হামলা-যোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ি করেছে তৃণমূল (TMC)।

উল্লেখ্য, আগামী ২৫ তারিখ কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচন। এদিকে কাঁথি লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত‌ই এগিয়ে আসছে, ততই শাসক দল তৃণমূল এলাকা দখল করতে মরিয়া হয়ে উঠেছে বলে চাপানউতোর রাজনৈতিক মহলে। অভিযোগ, রাতের অন্ধকারে ভূপতিনগর থানার অন্তর্গত  অর্জুনগর গ্রাম পঞ্চায়েতে এলাকার ২০৫ নং বুথের অর্জুনগরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, বিজেপির বুথ সভাপতি অবনী দে-র বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর ও লুটপাট চালায়। আহত হয়েছেন অর্জুননগরের বিজেপি বুথ সভাপতি অবনী দে-সহ ৩ নেতা। অবনী দে-কে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। আরও দুই বিজেপি নেতা শুভঙ্কর দাস, অনিল মাইতি, সহ আরও বেশ কিছু বিজেপি নেতার বাড়িতে গিয়েও হামলার অভিযোগ উঠেছে। গোটা ঘটনা উত্তেজনা ছড়িয়েছে।

মূলত মেদিনীপুর, কাঁথি, তমলুকে ভোট হওয়ার আগে একের পর এক অশান্তির খবর সামনে আসছে। এদিন মেদিনীপুরে অগ্নিমিত্রা-মিঠুনের রোড শোয়েও উত্তেজনা ছড়িয়েছে। মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে আজ জোড়া প্রচার কর্মসূচি  মিঠুন চক্রবর্তীর। প্রথমে মেদিনীপুর শহরে রোড শো, এরপর পূর্ব মেদিনীপুরের এগরায় অগ্নিমিত্রার সমর্থনে সভা করবেন মিঠুন। মেদিনীপুর শহরে মিঠুনের রোড শো ঘিরে উত্তেজনা। মিছিলে ইট, প্লাস্টিকের জলের বোতল ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন, বাম প্রার্থী সৃজনের ভোটের প্রচারে 'বাধা', গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি..

ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা অভিযোগ মুর্শিদাবাদে। কোথাও সিপিএম কর্মীকে মারধর অভিযোগ উঠল, কোথাও ছররা গুলিতে আহত হলেন ৩ শিশু সহ ৫ জন। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে কংগ্রেস-সিপিএম। অভিয়োগ অস্বীকার করেছে তৃণমূল। কোথাও ভোটারদের বাধা, কোথাও সিপিএমের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই মঙ্গলবার ভোট সম্পন্ন হয় মুর্শিদাবাদে। কিন্তু ভোট মিটতেই ফের অশান্তি। কোথাও চলল ছররা গুলি। কোথাও মহিলা সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। উভয় ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget