এক্সপ্লোর

Lok Sabha Election 2024: ভোটের প্রচারে এবার AI সঞ্চালিকা, অভিনব উদ্যোগ বামেদের

Left Front AI Presenter :এআই-র সাহায্যে প্রচারে নামল বামেরা। বসন্ত উৎসবের সন্ধ্যায় ট্যুইটে কী জানালেন AI সঞ্চালিকা ?

কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Elections 2024) । প্রায় প্রতিটি রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে ভোট প্রচারে নেমে পড়েছে। তবে গত লোকসভা ভোট, এমনকি একুশের বিধানসভা নির্বাচনেও অভিনব প্রচারে নেমেছিল বাম-বিজেপি-তৃণমূল। প্রায় প্রত্যেকেই গানে-স্লোগানে প্রচারে মেতে উঠেছিলেন। সেবার প্রচারে নেমে ইতালিয় লোকসঙ্গীতের সুরে 'বেলা চাও' প্যারোডি শুনিয়েছিল বিজেপি। নতুন প্যারোডিতে 'টুনির মা'-এর গল্প শুনিয়েছিল বামেরা। বিগ্রেডে সিপিএম-র 'টুম্পা সোনা'ও ছিল রীতিমত হিট। অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রায় নির্বাচনেই যুদ্ধ করে আসছে রাজনৈতিক দলগুলি। আর চব্বিশের নির্বাচনে আরও অনেকগুলি ধাপ পেরিয়ে অভিনবত্বের ছোঁয়ায় এবার এআই-র সাহায্যে প্রচারে নামল বামেরা। বসন্ত উৎসবের সন্ধ্যায় ট্যুইট সিপিআইএম-র। ট্যুইটে লেখা,' আপনাদের মতামত, ভালবাসা প্রত্যাশী আমরা।'

বামেদের ভোটের প্রচারে এবার AI সঞ্চালিকা

ট্যুইটার পোস্টে এআই -এর তরফে বলা হয়েছে, নমস্কার, 'আমি সমতা। আমি এই মাধ্যমের তৈরি করা সিপিআইএম ওয়েস্টবেঙ্গলের একজন সঞ্চালিকা।আপনাদের সবাইকে রঙের উৎসবে শুভেচ্ছা। এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল। আর আমার সঙ্গে আপনাদের দেখা হবে সিপিআইএম-র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।' আসন্ন লোকসভা নির্বাচনে প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে নেই দেশ। ইতিমধ্যেই এনিয়ে কংগ্রেসও আগ্রহ দেখিয়েছে। এআই এর ব্যবহার করে প্যারোডি গানের মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিশানা করা হয়েছে শাসকদলকে। চুপ বসে নেই বিজেপিও। সবমিলিয়ে চব্বিশের ভোটে চমক দেখাতে শুরু করেছে এআই। 

আরও পড়ুন, 'কথা দিয়েও, রাখেননি দেব', স্কুল মেরামতির টাকা না পৌঁছতেই পোস্টার BJP-র

ভোটে কারচুপি রুখতেও AI-র ব্যবহার

বর্তমানে একাধিক ক্ষেত্রে এআই-র সাহায্য নেওয়া হচ্ছে। কারচুপি রুখতেও প্রযুক্তির জুড়ি মেলা ভার। ভোটের নজরদারিতেও এআই-র সাহায্য নিতে চলেছে এবার নির্বাচন কমিশন। ভোটের মাঝে কিছু এদিকওদিক ধরা পড়লেই তা জানান দেবে এই AI . বুথকেন্দ্রগুলিতে যেকোনও ধরণের অসঙ্গতি ধরতে ওস্তাদ এই প্রযুক্তি। তাই এআই এর সাহায্য নেওয়া হবে দেশজুড়েই। মূলত প্রতিচা নির্বাচনেই ধরা পড়ে গুচ্ছগুচ্ছ ছাপ্পা ভোটের ঘটনা। যার জেরে অশান্তিও কম হয় না। এমনকি সিসিটিভিগুলিকেও নিষ্কৃয় করে দেওয়ার অভিযোগ উঠেছে অতীতে। এবার যাতে কোনওভাবেই ভোটে কারচুপি না করা যায়, সেই জন্য এআই ব্যবহারের পথ নিয়েছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget