এক্সপ্লোর

Lok Sabha Election 2024: 'বিজেপির সঙ্গে সমঝোতা অধীরের', কীভাবে? বোঝালেন ফিরহাদ

Malda News: মালদার প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা ছিলেন বরকত গনিখান চৌধুরী। এদিন বক্তব্য রাখতে গিয়ে তাঁর প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ হাকিম।

করুণাময় সিংহ, মালদা: প্রদেশ কংগ্রেস, বিশেষ করে অধীর চৌধুরীর বিরুদ্ধে নানা সময়েই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অধীরকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim Attacks Adhir Chowdhury)। মালদার (Malda) কর্মিসভা থেকে অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) বিজেপির দালাল বলে আক্রমণ শানালেন তিনি। পাল্টা তোপ দেগেছে কংগ্রেসও। 

জাতীয় স্তরে ইন্ডিয়া-জোটে সামিল হলেও, বাংলায় (Lok Sabha Election 2024) এক জায়গায় আসেনি কংগ্রেস-তৃণমূল ও সিপিএম। আর জোট না হওয়ায় কংগ্রেস ও সিপিএমকে একযোগে নিশানা করতে গিয়ে, অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে আক্রমণ করলেন ফিরহাদ। ফিরহাদের তোপ, 'এখানকার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি চ্য়ালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে, তিনি চ্য়ালেঞ্জ দিচ্ছেন অভিষেককে যে এসে আমার বিরুদ্ধে লড়। আপনি চ্য়ালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে, আর নিজে অ্য়াডজাস্টমেন্ট করে নিজে সিট ছেড়ে দিচ্ছেন। ভিতরে অ্য়াডজাস্টমেন্ট আছে যে আমি তোমাকে অ্য়াসেম্বলিতে সিট ছাড়ব, আমার পার্লামেন্টটা দেখে নাও।' 

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী পাল্টা বলেন, 'কে বিজেপির দালাল সেটা দিন দিন পার্লামেন্টে প্রমাণ হয়ে গেছে অনেক বার। অধীর চৌধুরী অমিত শাহ, মোদির আমনে সামনে দাঁড়িয়ে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে তাঁদের মাথাকে নিচু করে দেয়। আর তৃণমূল তারা যখন বিল পাস হয় ফাঁকতালে পিছন দরজা দিয়ে পালিয়ে যায় আর বিজেপির সমস্ত কালা বিলকে পাস করাতে সাহায্য় করে। অতএব দালাল তৃণমূল।'

মালদার প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা ছিলেন বরকত গনিখান চৌধুরী। এদিন বক্তব্য রাখতে গিয়ে তাঁর প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য, গনিখান চৌধুরীর ইচ্ছে ছিল সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেওয়ার। তিনি বলেন, 'আমরা নিশ্চিতভাবে বরকতদার সেই আদর্শে বিশ্বাস করে, আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজ সত্য়িকারের সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। বরকতদার আত্মা নিশ্চিতভাবে শান্তি পাচ্ছে।'

লোকসভা ভোটে দলের দুই প্রার্থীর সমর্থনে তৃণমূলের কর্মিসভা। এক সময় গনিখান চৌধুরীর গড় মালদায়, সভামঞ্চে দাঁড়িয়ে প্রয়াত প্রবাদপ্রতিম নেতার নাম নিয়ে সিপিএমকে নিশানা করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রীকে পাল্টা জবাব দিতে দেরি করেনি সিপিএমও। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, 'গনিখান চৌধুরী বেঁচে থাকতেই মমতা কংগ্রেস ভেঙে আরএসএসের সঙ্গে পার্টনারশিপে দল গড়তে গিয়েছিলেন। বরকতদা বলেছিলেন আরএসএসের সঙ্গে যেতে?'

লোকসভা নির্বাচনে (Parliament Election 2024) মালদায় কখনও জয়ের মুখ দেখেনি তৃণমূল। এবার কী হবে? নজর রয়েছে রাজনৈতিকমহলের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget