এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Phase 4 Voting:চতুর্থ দফায় বাংলায় দিকে দিকে অশান্তি, বাহিনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ BJP প্রার্থীদের

Loksabha Election 2024: এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় কেন্দ্রীয় বাহিনী ৯২০ কোম্পানি থেকে এক লাফে ১ হাজার ২০-তে পৌঁছে যাচ্ছে।

কলকাতা: এবার লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) গোটা দেশের মধ্য়ে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী, বিজেপির তাবড় নেতাদের গলাতেও বারবার শোনা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর কথা। এই আবহে চতুর্থ দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থীরা। 

খোদ অমিত শাহ যে রানাঘাটে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তুলে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন, সেই রানাঘাটের বিজেপি প্রার্থীই সোমবার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। রানাঘাট লোকসভা কেন্দ্রের একটি স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে, সেখানে যান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সেখানে ভোটে কারচুপির প্রমাণ না পেলেও, ভোট কেন্দ্রের মধ্যে বেশি সংখ্যক রাজ্য পুলিশ কেন রয়েছে? তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জমায়েত নিয়েও অভিযোগ করেন বিজেপি প্রার্থী। পুলিশ সক্রিয় হতেই এলাকা থেকে সরে যায় জমায়েত। তারপরই জগন্নাথ সরকারকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। 

বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন প্রার্থীদের: কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগন্নাথ সরকার। তিনি বলেন, “এত কেন্দ্রীয় বাহিনী এত তৎপরতা, তারপরও এই অবস্থা কেন? কমিশনের খতিয়ে দেখা উচিত কার জন্য এই অবহেলা। অনেকেই যুক্ত আছেন।’’একই সুর শোনা গেছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ থেকে অমৃতা রায়ের গলাতেও। চতুর্থ দফার ভোটে দিলীপ ঘোষের কনভয়ে ভাঙচুর করা হয়। যা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীর কাছে ফ্রি অ্য়ান্ড ফেয়ার ইলেকশন পেলাম না।’’

এদিন নদিয়া জেলার দু'টি কেন্দ্রে ভোট ছিল। কৃষ্ণনগর এবং রানাঘাট। নদিয়ার বিভিন্ন জায়গাতেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের শোনপুকুরে, বহু ভোটার ভয়ে ভোট দিতে যেতে পারেননি বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তাঁরা। তেহট্টের ফাজিলনগরে ভোটকেন্দ্রের ভিতরে ঢুকে ভুয়ো ভোটার ধরেন সিপিএম প্রার্থী এস এম সাদি। অভিযোগ, ভুয়ো ভোটারকে বাধা না দিলেও, সিপিএম প্রার্থীর সঙ্গে তর্কাতর্কিতে জড়ান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় কেন্দ্রীয় বাহিনী ৯২০ কোম্পানি থেকে এক লাফে ১ হাজার ২০-তে পৌঁছে যাচ্ছে। কমিশন আগে বলেছিল পশ্চিমবঙ্গে ভোটে ৯২০ কোম্পানি বাহিনী থাকবে।  কিন্তু ষষ্ঠ দফাতেই ১ হাজার ২০ কোম্পানি বাহিনী আনা হচ্ছে।  চতুর্থ দফায় অশান্তির জেরেই বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Dilip Ghosh: মন্তেশ্বরের পর বর্ধমান, ফের দিলীপের কনভয়ে হামলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget