এক্সপ্লোর

Dilip Ghosh: মন্তেশ্বরের পর বর্ধমান, ফের দিলীপের কনভয়ে হামলা

Loksabha Election 2024: দিলীপের কনভয়ের গাড়ি ভাঙচুর, ২ জওয়ান আহত

বর্ধমান: মন্তেশ্বরের পর এবার বর্ধমানে দিলীপের (Dilip Ghosh) কনভয়ে হামলা। ভাঙল কনভয়ের গাড়ি। দিলীপের কনভয়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় ২ জওয়ান আহত। ঘটনায় কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি প্রার্থী। 

ফের দিলীপের কনভয়ে হামলা: এদিন বর্ধমানের কালনা গেটে ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয়। দিলীপ ঘোষের গাড়ির ঠিক পিছনে যে গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বসেন, সেই গাড়ির পিছনে কাচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন ভেতরে বসে থাকা দুই জওয়ান। এবিষয়ে দিলীপ ঘোষ বলে, "কালনা গেট এলাকায় একটি বুথ থেকে এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়েছিল। খবর পেয়ে আমি গেলাম বসাতে, তখন আমার উপর আক্রমণ করা হল। গাড়ি ভাঙা হল। দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। একজনের মাথা ফেটে গেছে। যাঁরা অসামাজিক কাজকর্ম করে তাঁদের আড্ডা এখানে। কাউকে ভোট করতে দেওয়া হয় না। কোনও এজেন্ট বসতে দেওয়া হয় না। এবার বিজেপির এজেন্ট বসেছে তাই কষ্ট হচ্ছে। আক্রমণ করছে। নির্বাচন কমিশন ও বাহিনী চুপ। পার্টির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হিংসা হচ্ছে।''                        

এদিনই মন্তেশ্বরের তুল্লাবাজারে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে ধাক্কাধাক্কি তৃণমূল কর্মীদের। পাথর ছুড়ে ভাঙা হয় দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ির কাচ। জখম হন এক নিরাপত্তা কর্মী। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। জয় বাংলা স্লোগান দেন তাঁরা। ভাঙা হয় সংবাদমাধ্যমের গাড়িও। দিলীপ ঘোষ অভিযোগ করেন, পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। এরপর নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে বিজেপি প্রার্থীকে ওই এলাকা থেকে বার করে নিয়ে যান। দিলীপ ঘোষকাণ্ডের জেরে সক্রিয় নির্বাচন কমিশন। দিল্লি থেকে দফায় দফায় ফোন এসেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কী হয়েছে বিস্তারিত জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি উপহার! ভোটের বাংলায় নয়া বিতর্ক

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget