এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Phase 7: রাজ্যে ৯ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে সপ্তম দফার নির্বাচন

Lok Sabha Election 2024: ১ জুন শেষ দফার ভোটে ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কলকাতা: রাজ্যে সপ্তম দফায় লোকসভা নির্বাচন ১ জুন। শেষ দফায় বাংলার ৯ কেন্দ্রে ভোটের লড়াই (Lok Sabha Election 2024 Phase 7)। আর এই দফাতেই নির্বাচনী লড়াইয়ে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। শেষমেশ জয়ের হাসি কে হাসবেন তা বোঝা যাবে ৪ জুন ফল প্রকাশের দিন। 

নজরে একাধিক কেন্দ্র: সূচি অনুযায়ী ১ জুন সকাল ৭টাতে শুরু হবে ভোটগ্রহণ। এই ৯ কেন্দ্রের মধ্যে রয়েছে, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। শেষ দফার নির্বাচন রাজ্যের বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ৯টি কেন্দ্রের মধ্যে রয়েছে বেশ কয়েকটি হাইভোল্টেজ কেন্দ্র।

দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায় ওই কেন্দ্রে টিকিট পেয়েছেন তৃণমূল থেকে। বিজেপির টিকিটে দমদম থেকে প্রার্থী হয়েছেন শীলভদ্র দত্ত। আর সিপিএমের হয়ে লড়ছেন সুজন চক্রবর্তী। বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডা. কাকলি ঘোষ দস্তিদার। তাঁর প্রতিপক্ষ বিজেপির স্বপন মজুমদার এবং বামেদের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় (AIFB)। লোকসভা নির্বাচন ঘোষণার প্রায় মাস দুয়েক আগে থেকেই শিরোনামে সন্দেশখালি। উত্তর ২৪ পরগনার এই জনপদ বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নরুল ইসলাম। বিজেপির টিকিটে লড়ছেন রেখা পাত্র। সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। এই ৯টি আসনের মধ্যে ভোট রয়েছে ডায়মন্ডহারবারে। হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ সিপিএমের প্রতীক উর রহমান এবং বিজেপির অভিজিৎ দাস। যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ওই কেন্দ্রে বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য। বিজেপির টিকিটে লড়ছেন ডা. অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 

এদিকে ষষ্ঠ দফার ভোটে বিরোধীদের অভিযোগ ছিল ক্যুইক রেসপন্স টিমের দেখা মেলেনি। তারপরই ১ জুন শেষ দফার ভোটে ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র কলকাতায় মোতায়েন থাকবে ৬০০ ক্যুইক রেসপন্স টিম। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যার মধ্যে কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বারুইপুরে থাকছে ১৬০ কোম্পানি। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ ২৪ জেলার আওয়ায় ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটকর্মীদের জন্য উদ্যোগ রেলের, বিশেষ ট্রেনের ব্যবস্থা শিয়ালদা শাখায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget