এক্সপ্লোর

Lok Sabha Election 2024: রাত পোহালেই বাংলার ৩ কেন্দ্রে ভোট! কোথায় কত বাহিনী? কেমন নিরাপত্তা?

WB Lok Sabha Poll: শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বাংলায় ৩ আসনে হবে ভোট। তার আগে তুঙ্গে প্রস্তুতি।

কলকাতা: রাত পোহালেই আগামীকাল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় বাংলায় তিনটি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট - এই তিন আসনে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ ঘিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি।

দ্বিতীয় দফার ভোট ঘিরে কড়া নিরাপত্তায় সেজেছে ওই তিন কেন্দ্র। এই দফার ভোটে রাজ্যে মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দার্জিলিংয়ের জন্য় থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট কেন্দ্রের জন্য থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের জন্য সবচেয়ে বেশি সংখ্য়ায় কেন্দ্রীয় বাহিনী থাকছে- ১১১ কোম্পানি। নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশও। মোট ১২৯৮৩ জন রাজ্য পুলিশ থাকছে ভোটের কাজে। 

কোন কেন্দ্রে কত স্পর্শকাতর বুথ:
দার্জিলিং: ৭৩৯ বুথ
বালুরঘাট: ১৯২ বুথ
রায়গঞ্জ: ২১০ বুথ

বালুরঘাটের খুঁটিনাটি:
বালুরঘাট লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকা নিয়ে মোট ভোটার ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন। এদের মধ্যে মহিলা ৭,৬৩,৬৬৮ জন। পুরুষ রয়েছেন ৭,৯৮,২১৭ জন। তৃতীয় লিঙ্গ রয়েছেন ৮১ জন। এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৩।

মোট বুথ: ১৫৬৯
সেক্টর: ১৬৭টি
ভোট কর্মী: ৬৪০৮ জন
পুরোপুরি মহিলা পরিচালিত বুথ: ৩৬
ডিসিআরসি: ইটাহার বিধানসভার জন্য রায়গঞ্জ পলিটেকনিক কলেজ। কুশমন্ডি এবং হরিরামপুর বিধানসভার জন্য বুনিয়াদপুর কলেজ। বাকি সবগুলির জন্য বালুরঘাট কলেজ।
স্ট্রংরুম: বালুরঘাট কলেজ
গণনা কেন্দ্র: বালুরঘাট কলেজ

কেমন ছবি রায়গঞ্জে:
রায়গঞ্জের ডিসিআরসি-তে ভোট নিয়ে তুমুল প্রস্ততি শুরু। রায়গঞ্জের অন্যতম স্পর্শকাতর জায়গা হল ইসলামপুর। ইসলামপুর কলেজ থেকে ব্যালট নিচ্ছেন ভোটকর্মীরা। এখান থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা। ডিসিআরসি অফিসের চারদিকে কড়া পাহারা দেখা গিয়েছে। ইসলামপুর, চাকুলিয়া, চোপড়া, গোয়ালপোখরের মতো জায়গায় পঞ্চায়েত নির্বাচনে হিংসার ছবি দেখা গিয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখে লোকসভা নির্বাচনে নজর রাখা হচ্ছে।

এদিন যে ৩ কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে দার্জিলিংয়ে। তার জন্য কড়া নজরদারি রাখতে কেন্দ্রীর বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর ৫-৬ জনকে দিয়ে কুইক অ্যাকশন ফোর্স থাকছে। যারা বুথের বাইরে কোথাও ঝামেলা হলে তাঁরা দেখবেন। ইভিএম ও প্রয়োজনীয় নথি নিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: মহিলা প্রার্থীর বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য! অভিষেকের বিরুদ্ধে কমিশনে BJP

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget