এক্সপ্লোর

Lok Sabha Election 2024: উদয়ন গুহর জন্য চিরদিনের জন্য বিজেপির দরজা বন্ধ : শুভেন্দু

Suvendu Attacks Udayan: 'কেশাগ্র স্পর্শ করলেও উদয়নের ১২টা বাজিয়ে দেব', কোচবিহারে নিশীথের ভোটপ্রচারে গিয়ে কেন বললেন শুভেন্দু ?

কোচবিহার: শুক্রবার, কোচবিহারে ভোট। তার আগে, সোমবার দিনহাটার সভা থেকে কার্যত বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু অধিকারী। ২০২১-এর বিধানসভা ভোটের আগে উদয়ন গুহ বিজেপিতে যোগদানের চেষ্টা করেছিলেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশের বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) আগে রাজ্যে নানা ছবি উঠে এসেছিল। একদিকে বিজেপি পঞ্চপাণ্ডব ঘুঁটি সাজাচ্ছিলেন। ঠিক তখনই দলে দলে তৃণমূল শিবির থেকে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছিলেন নেতা-সদস্যরা। বলাইবাহুল্য জল্পনা এতদূর পৌঁছেছিল, যে একুশ পার করতে পারবে কিনা মমতার সরকার, তা নিয়ে রীতিমত গুঞ্জন ছড়িয়েছিল রাজনৈতিক মহলে।

সেসময় বিজেপির একাধিক হেভিওয়েট নেতার মুখে শোনা গিয়েছিল, তৃণমূলের কোন নেতা কবে দল ছেড়ে গেরুয়া শিবিরে আসবেন। আবার কারা ইচ্ছেপ্রকাশের পরেও কোনও সুযোগ সুবিধা করতে পারেননি বিজেপিতে, তাঁদের নামও বলতে দ্বিধা বোধ করেননি। অর্থাৎ হাটে হাঁড়ি ভেঙেই ধরাশায়ী করার অভিনব প্রয়াস দেখিয়েছিল সেবার বিজেপি। কিন্তু একুশেই তৃতীয়বার সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর তারপরেই দেখা গিয়েছিল উলটপূরাণ।

দলেদলে বিজেপি ছেড়ে তৃণমূল ফিরছে। তবে ভোটের আগে কারা চুপচাপ যোগের চেষ্টা করেছিলেন, এদিকে বর্তমানে তিনি শাসকদলেই রয়েছেন। এনিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিশানা সোজা উদয়ন গুহকে (Suvendu Attacks Udayan Guha)। কোচবিহারে নিশীথ প্রামাণিকের ভোটপ্রচারে গিয়ে বললেন,'২০২১-এ ভোটের আগে বিজেপিতে যোগ দিতে হাত ধরেছিলেন উদয়ন গুহ।' অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, লোকের পা ধরে বিজেপিতে গেছে, আর আমি দেবতার কাছে প্রার্থনা করতে হলে পুরোহিতের মাধ্যমে যাব কেন?

আরও পড়ুন, 'তল্লাশি নিয়ে আপত্তি নেই, কিন্তু..', কপ্টারে 'আয়কর তল্লাশি' নিয়ে সরব অভিষেক

এদিন শুভেন্দু বলেন, '২০২১-এ ভোটের আগে বিজেপিতে যোগ দিতে হাত ধরেছিলেন উদয়ন গুহ। সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের ফ্ল্যাটে বৈঠক হয়েছিল। উদয়ন গুহর জন্য চিরদিনের জন্য বিজেপির দরজা বন্ধ', কোচবিহারে নিশীথ প্রামাণিকের ভোটপ্রচারে গিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। ভোট-সন্ত্রাস নিয়েও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। 'কেশাগ্র স্পর্শ করলেও উদয়নের ১২টা বাজিয়ে দেব'। কোচবিহারে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর অধিকারীর। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget