এক্সপ্লোর

Lok Sabha Election 2024: ভোট-প্রচারে ময়দানের ছোঁয়া, দ্বিতীয় শটে গোল প্রসূনের

Howrah News: নাম ঘোষণার পর থেকেই টানা প্রচারে ব্যস্ত হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এদিন প্রচারে মাতলেন ফুটবলে

সুনীত হালদার, হাওড়া: ময়দান কাঁপানো ফুটবলার ছিলেন তিনি। তাঁর পায়ে বল থাকলে সমঝে চলতেন বিরোধী দলের ফুটবলাররা। সেই ময়দান থেকে অনেকদিন আগেই ভোটের ময়দানে নেমেছেন তিনি। সেখানেও জিতেছেন। আবার ভোট-ময়দানে পরীক্ষায় ফুটবলার-রাজনীতিবিদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Prasun Banerjee)।

ফুটবল জীবনে ১৮ বছর মোহনবাগান ক্লাব এবং দুই বছর মহামেডান ক্লাবে খেলেছেন। অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের নেতৃত্বও দিয়েছেন। এছাড়াও তিনবার এশিয়ান গেমসে এবং একাধিক আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে খেলেছেন। ফুটবলে তাঁর অবদানের জন্য তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ই রবিবার দুপুরে পায়ে ফুটবল নিয়ে অভিনব প্রচার করলেন। ফুটবলের সঙ্গে মিশে গেল ভোটের প্রচার (Lok Sabha Poll Campaign)। 

রবিবার দুপুরে লিলুয়ায় স্থানীয় একটি ক্লাবে ফুটবল প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়ে নিজেকে আর সামলাতে পারলেন না। ফিরে গেলেন পুরনো জীবনে। ফের পায়ে বল নিয়ে নেমে পড়লেন ময়দান কাঁপানো ফুটবলার। ভোটের প্রচারে যেন ফিরে এল  অতীতে সোনালি দিন। প্রথম শটে গোল না হলেও দ্বিতীয় শটে গোল হল। দলের প্রার্থীকে এমন মুডে দেখে খুশি দলীয় সমর্থকরাও।

অতীতের সোনালী দিনগুলোর কথা মনে আসতেই তিনি মাঠে বল নিয়ে নেমে পড়লেন। প্রথম শটে না হলেও দ্বিতীয় শটে গোল। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর অভিনব এই প্রচারে আপ্লুত দলীয় কর্মীরা। এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, 'ফুটবল তাঁর জীবন। এখনও ভাল লাগে মাঠে নামতে।' গত লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) জেতার পর থেকে তিনি হাওড়াতেই থাকছেন। তাঁর দাবি, 'হাওড়ার মানুষ আমাকে ভালবাসেন। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ ঘিরে ধরছেন। তাঁরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভোটে জিতুক।' পুরনোদের পাশাপাশি নতুন ভোটারদের মধ্যেও তিনি সাড়া ফেলতে পেরেছেন বলে মনে করছেন। এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'কেন্দ্রীয় বাহিনী এত আগে না এসে কুড়ি দিন বাদে আসতে পারতো। হাওড়াতে কোনও গন্ডগোল নেই। এত তাড়াতাড়ি আসার কি দরকার? তবে যখন এসেছে তাতে অসুবিধা নেই। মানুষ তাদের ভোট দেবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget