এক্সপ্লোর

Lok Sabha Election 2024: অভিষেকের ঘাটাল মাস্টারপ্ল্যান-আশ্বাস! পাল্টা জমি-খোঁচা শুভেন্দুর

Abhishek vs Suvendu: অভিষেকের আশ্বাস উড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি জমি অধিগ্রহণ না হওয়াতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হয়নি।

অরিত্রিক ভট্টাচার্য, সৌমেন চক্রবর্তী, বিশ্বজিৎ দাস: কেন্দ্র টাকা না দিলে, ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Masterplan) তৈরি করবে রাজ্য সরকার। দেবের সমর্থনে ঘাটালে প্রচারে গিয়ে এমনটাই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রোড শো থেকে অভিষেক জানান মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই কথাই বলছেন। পাল্টা তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। জমি অধিগ্রহণ না হওয়াতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হয়নি বলে পাল্টা দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বছরের পর বছর নয়, অর্ধ শতক ধরে ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে আবর্তিত হয়েছে জেলার রাজনীতি। কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয়নি। মাসদুয়েক আগে, এই মাস্টার প্ল্যানকে কেন্দ্র করেই ঘাটালের ভোট রাজনীতির সমীকরণ ঘুরে যেতে পারে বলে তৈরি হয়েছিল জল্পনা। যার শুরুটা করেছিলেন এখানকার শেষ ২ বারের তৃণমূল সাংসদ দেব। ভোটের আগে এমন জল্পনা শুরু হয়েছিল যে এবার আর ভোটে দাঁড়াবেন না দেব। যদিও তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরে ভোটে দাঁড়াতে রাজি হন তিনি। সেই সঙ্গে তিনি বলেছিলেন, মমতা-অভিষেক ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের কারণেই ফের তিনি ভোটে দাঁড়াচ্ছেন। রবিবার ঘাটালে তাঁর হয়েই রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এদিন দেবের হয়ে অভিষেকের প্রচারে ফের উঠে এল ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি। ফোন করে বলি, দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত। বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি, তাহলে আগামী ১০০ বছরে কেন্দ্রীয় সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেবকে বল, যদি ১ মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরের ৩১ শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে।'

এই নিয়েই তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, '৫০% কেন্দ্র দেয়, ৫০ শতাংশ রাজ্য দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী। জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে, ঘাটাল মাস্টারপ্ল্যান এতদিন কার্যকর হয়নি। ১০ বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছে। আজকে এই মিথ্যুক সাংসদ নিজের অকর্মন্যতা ঢাকার জন্য কখনও পিসি, কখনও ভাইপো।'

দেবের হয়ে ভোটপ্রচারের এসে, ঘাটাল থেকে এদিন সরকারি প্রকল্পের বাড়ি নিয়েও বড় ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যাঁরা বাড়ির জন্য আবেদন করেছেন, ৩১ শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাংলার সরকার দেবে।' তা নিয়েও কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর তোপ, 'ডিসেম্বর থেকে টাকা দেবে কেন? কোন ডিসেম্বর? মানে ভোট টা হওয়ার পরে। হবে না। ভোট কেউ দেবে না। আর আপনাকে আর ধার করতে হবে না দয়া করে।'

আরও একটা ভোট। ভোটের প্রচারে আবার ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। আর তা নিয়ে দ্বৈরথ ২ নেতার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 আরও পড়ুন: উত্তরবঙ্গে ঢালাও উন্নয়নের আশ্বাস! কীভাবে? ধূপগুড়িতে বললেন মোদি

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget