এক্সপ্লোর

Lok Sabha Election Result 2024: গণনায় ঊনিশের ধারাই কি বজায় রাখছেন দেব ? তমলুক-ঘাটালে কে এগিয়ে কে পিছিয়ে ?

Dev Abhijit June Soumendu Kalipada Leads: পূর্ব মেদিনীপুরের কথা উঠলেই 'অধিকারী গড়ের' কথা, কোথায় দাঁড়িয়ে তমলুক ? মেদিনীপুর-ঝাড়গ্রাম-ঘাটালে কে এগিয়ে কে পিছিয়ে ? চলুন একবার দেখে নেওয়া যাক..

মেদিনীপুর: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) সবথেকে বেশি ফোকাসে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। প্রথম কথা পূর্ব মেদিনীপুরের কথা উঠলেই 'অধিকারী গড়ের' কথা উঠে আসে। তবে চব্বিশের লোকসভা ভোটের গণনা এই মুহূর্তে মাঝপথে। গত লোকসভা ভোটগুলির নিরিখে এবার কে কোথায় দাঁড়িয়ে ? কে এগিয়ে কে পিছিয়ে ? চলুন একবার দেখে নেওয়া যাক।

দুপুর ১ টায় পাওয়া আপডেট অনুযায়ী দেখুন একনজরে

তমলুকে ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কাঁথিতে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
মেদিনীপুরে ২৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া
ঘাটালে ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব
ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন

মূলত  যদি খেয়াল করা যায়, রাজ্যের এই জেলায় হেভিওয়েট কেন্দ্রগুলি হল  তমলুক, কাঁথি, ঘাটাল এবং মেদিনীপুর। পাশাপাশি হেভিওয়েট কেন্দ্র ঝাড়গ্রামও।  এবার যদি মেদিনীপুরে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে এই তিন কেন্দ্রেই উনিশে লোকসভায় দখল নেয় শাসকদল (TMC)। তবে এই অবধি সব ঠিকই ছিল। সমীকরণটা মূলত বদলায় অধিকারী পরিবারের মেজো ছেলের দল বদলের সিদ্ধান্ত। একদিকে তমলুকে ২০০৯ সালে বামেদের তিনবারের সাংসদ লক্ষণ শেঠকে হারিয়ে দেন শুভেন্দু। ২০১৬ অবধি তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। এরপর ওই কেন্দ্রের উপনির্বাচনের পর কাঁধে দায়িত্বভার নেন অধিকারী পরিবারের সেজো ছেলে দিব্যেন্দু।   

ওদিকে কাঁথি লোকসভা কেন্দ্রও অবস্থিত পূর্ব মেদিনীপুরে। এই কেন্দ্রে সবথেকে আগে যার নামটা উঠে আসে, তিনি হলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। ২০১৯ এর লোকসভা ভোটে এখানে জয়ী হয়েছিল তৃণমূল। পরিস্থিতি বদলায় কুড়িতে শুভেন্দুর বিজেপি যোগের পর। আর এবার সেই জেলাতেই কাঁথি লোকসভা থেকে বিজেপি প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নেমেছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু। আর চব্বিশের লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন, পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। 

তবে পশ্চিম মেদিনীপুরে 'অধিকারী' পরিবারের কথা উঠে আসে না। কিন্তু গত লোকসভা নির্বাচনগুলিতে এই জেলার অন্যতম হেভিওয়েট কেন্দ্র ঘাটালের রাশও তৃণমূলের হাতে। মূলত তা দেবের হাত ধরেই। ২০১৪ সালে সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে বড়সড় ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। আর চব্বিশের লোকসভা ভোটেও তৃণমূলের যোদ্ধা দেব। আর তাঁর বিপরীতে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন  হিরণ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, সেটাও কি Exit Poll ঠিক করবে ? গণনার মাঝে চটলেন সুজাতা, নিশানায় সৌমিত্র

এবার রইল বাকি ঝাড়গ্রাম ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র। গত লোকসভা নির্বাচনে ব্যতিক্রমী সমীকরণ এনেছিল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ২০১৪ তৃণমূলের দখলে থাকলেও, উনিশের লোকসভা নির্বাচনে ১২ হাজার ভোটের ব্যবধানে জয় এনেছিল গেরুয়া শিবির। আর এবার সেখানে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন কালীপদ সরেন খেরওয়াল। বিজেপির হয়ে প্রার্থী পদে লড়ছেন প্রণত টুডু। তবে ২০১৯ সালে পদ্ম ফোঁটে  মেদিনীপুর লোকসভা কেন্দ্রেও।  এবার সেখানে বিজেপির তরফে ভোটযুদ্ধে নেমেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর বিপরীতে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী পদে লড়ছেন জুন মালিয়া। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget