এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: ভোটের আগে পিংলায় BJP কর্মীর রহস্যমৃত্যু

Pingla BJP Worker Death : 'ছেলে বিজেপি করত বলে খুন করেছে তৃণমূল', অভিযোগ নিহত শান্তনু ঘোড়ুইয়ের বাবার..

বিশ্বজিৎ দাস, সুদীপ্ত আচার্য, পশ্চিম মেদিনীপুর: গোপালপুরের ঘটনার ৪৮ ঘণ্টাও এখনও পার হয়নি। 'বেধড়ক মারে' তৃণমূল নেতার মৃত্যুর ঘটনার পর এবার, ভোটের আগে (Lok Sabha Elections 2024) পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু (BJP Worker Death Mystery) । বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতে দেহ উদ্ধার। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘোড়ুই। 'ছেলে বিজেপি করত বলে খুন করেছে তৃণমূল', অভিযোগ নিহত শান্তনু ঘোড়ুইয়ের বাবার। বিজেপি করায় শান্তনুকে আগেও হুমকি দিয়েছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা তৃণমূল।

এদিকে ভোটের আগে মর্মান্তিক ঘটনায় গতকাল উত্তপ্ত হয়েছিল পশ্চিম বর্ধমানের গোপালপুর। কাঁকসার গোপালপুরে তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে (TMC Leader Murder Case) পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার করা হয় শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাসকে। দুই জনকে দুর্গাপুরের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। এদিকে দিন কয়েক আগেই শোকের ছায়া নেমে এসেছিল অশোকনগরে। 

সম্প্রতি অশোকনগরের গুমায় তৃণমূলের উপপ্রধান খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন অভিযুক্ত। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন নিহত তৃণমূল নেতার অনুগামীরা।  ২৫ ফেব্রুয়ারি, পরিচিত ব্যক্তির বাড়িতে জন্মদিনের পার্টিতে খুন হন গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বিজন দাস। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরে এই খুন। গুলি চালানোর অভিযোগ ওঠে গৌতম দাস নামে এক দু্ষ্কৃতীর বিরুদ্ধে। এরপরেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল বসিরহাট পুলিশ জেলার পুলিশ।  

আরও পড়ুন, ছেড়ে দেন ইসরোর অফার, গেট পরীক্ষায় প্রথম বর্ধমানের ছেলে

উত্তর ২৪ পরগনার গুমায় পঞ্চায়েত উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্য়ে ধৃত অভিযুক্ত পলাশ শর্মার বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছিল পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল নিবেদিতা পল্লিতে। অভিযুক্তর পরিবারের অন্য় সদস্য়দের গ্রেফতারের দাবিতে গুমা স্টেশন রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলাকায় গেলে পুলিশকে ঠেলে সরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের বিক্ষোভের মুখে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল পুলিশ। খুনের ঘটনায় অপর অভিযুক্ত গৌতম দাসের বাড়ি ভাঙচুর করেছিলেন উত্তেজিত জনতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget