এক্সপ্লোর

Loksabha Election 2024: "লোকসভার ফলাফল নিয়ে ভয় পাচ্ছেন, তাই মানুষকে ভুল বোঝাচ্ছেন," প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ অধীরের

Loksabha Election 2024: আশা অনুযায়ী লোকসভা নির্বাচনের ফলাফল হবে না বুঝতে পেরে মানুষকে অন্য বিষয় নিয়ে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। কটাক্ষ করে এই মন্তব্যই করলেন অধীর চৌধুরী।

মুর্শিদাবাদ: "নিজের আশা অনুযায়ী লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024)  ফলাফল হবে না বুঝতে পেরে মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করে এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Berhampore Congress candidate Adhir Chowdhury)।

সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন শুরুর আগেই নিজের দলের জয় ঘোষণা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, এখন বিষয়গুলো পাল্টে যাচ্ছে দেখে তিনি ভয় পাচ্ছেন। তিনি দেখছেন যা আশা করেছিলেন সেই অনুযায়ী ফলাফল হবে না, তাই মানুষকে ভুল বোঝাতে অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন। আসলে তিনি বিভিন্ন বিষয়ে ব্যর্থ হয়েছেন এবং মানুষের সামনে তাঁর মুখোশ খুলে গেছে। আমি কারও ব্যক্তিগত মতামত নিয়ে কথা বলতে না চাইলেও এটা বলতে বাধ্য হচ্ছি।"

কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপিকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বহরমপুরের বিদায়ী সাংসদ। তিনি এই সরকারের ভুল কাজগুলো প্রকাশ্যে আনতে চান বলেও দাবি করেন।

এপ্রসঙ্গে অধীর বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে। আমি এই সরকারের ভুল ও অন্যায় কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই।" 

 

এবারের লোকসভা নির্বাচনে বহরমপুরে বাম ও কংগ্রেসের জোটের প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা। এখন পর্যন্ত রাজ্যে থাকা কংগ্রেসের দুটি জয়ী লোকসভা আসনের মধ্যে বহরমপুর অন্যতম। ১৯৯৯ সাল থেকে এই কেন্দ্রে জয়ী হওয়ার অধীরে চৌধুরীর কাছে এবারও তাই এই আসন জেতাটা জরুরি। আগামী ১৩ মে চতুর্থ দফার নির্বাচনের দিকেই তাই তাকিয়ে রয়েছেন তিনি। ২০১৯ সালে এই আসনে তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকারকে ৮০ হাজার ৬৯৬ ভোটে হারিয়ে ছিলেন অধীর চৌধুরী। এবার জয়ের মার্জিন কতটা বাড়ে বা কমে সেই দিকেই এখন লক্ষ্য সবার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Purulia Meeting: 'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী', পুরুলিয়ায় জনসভায় তোপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget