এক্সপ্লোর

Loksabha Election 2024: অবাধ ও সুষ্ঠু ভোট করানোর উদ্যোগ, নির্বাচনে AI প্রযুক্তির ব্যবহার

Loksabha Election 2024: গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। আর তা অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের মেগা আয়োজন।

রুমা পাল, কলকাতা: এবার ভোটগ্রহণের (Loksabha Election 2024) উপর নজরদারি চালাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তি। দেশের মধ্যে প্রথমবার শুধু পশ্চিমবঙ্গের ভোটে ওই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে, নির্বাচন কমিশন সূত্রে খবর। প্রথম দফার তিনটি আসনের ভোটগ্রহণে নজর রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

ভোটগ্রহণের উপর নজরদারি: গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। আর তা অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (Election Commission of India) মেগা আয়োজন। এবার ভোটগ্রহণের উপর নজরদারি চালাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তি। আপাতত দেশের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের ভোটে ওই প্রযুক্তি প্রথমবার ব্যবহার করা হবে। প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল। ওই দিন তিনটি আসনের ভোটগ্রহণে নজর রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

কীভাবে কাজ করবে এই কৃত্তিম বুদ্ধিমত্তা?

জানা গেছে, পশ্চিমবঙ্গের ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিং হবে। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৫ হাজার ৮১৪। ওয়েব কাস্টিংয়ের জন্য ওই সংখ্যক AI লাগানো হবে। বুথের মধ্যে কোনও অশান্তি, অবৈধ জমায়েত - সবই ক্যামেরাবন্দি হয়ে পৌঁছে যাবে CEO দফতরের কন্ট্রোল রুমে। সেখান থেকেই সরাসরি ভোটগ্রহণ দেখতে পাবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

এই পুরো প্রক্রিয়ার উপর নজরদারির জন্য একটি আলাদা বিভাগও তৈরি করেছে কমিশন। কন্ট্রোল রুমে ওয়েব কাস্টিংয়ে সঙ্গেই জুড়ে দেওয়া হবে AI-কে। AI-তে নির্দিষ্ট কিছু ইনপুট দেওয়া থাকবে। তার বাইরে কিছু ঘটলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে সেই বুথের ছবি। পাশাপাশি অ্যালার্ম বেজে উঠবে কন্ট্রোল রুমে। ফলে সহজেই কন্ট্রোল রুমের কর্মীরা শনাক্ত করতে পারবেন কোন বুথে ঘটনাটি ঘটেছে।তারপর খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারে সমস্যা কী কী?

শুক্রবার রাজ্য়ের সব জেলার DEO বা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্স করেন AI প্রযুক্তির কর্মকর্তারা ও CEO-সহ অন্যান্য আধিকারিকরা। AI প্রযুক্তি ব্য়বহারের ক্ষেত্রে কিছু সমস্যাও আছে বলে মনে করা হচ্ছে। যেমন, ইন্টারনেট পরিষেবা দুর্বল হলে AI প্রযুক্তি ঠিক মতো কাজ করবে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: 'কথা দিয়েছি, সরকার এলে টাটাকেই ফিরিয়ে আনব,' প্রতিশ্রুতি BJP প্রার্থীর

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget