এক্সপ্লোর

Loksabha Election 2024 : বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থিপদ বাতিল !

Debashis Dhar : দেবাশিসের জায়গায় বীরভূমে এবার বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি : চলছে লোকসভা ভোটের দ্বিতীয় পর্ব (Lok Sabha Election 2024 Second Phase)। এই আবহেই ধাক্কা এল গেরুয়া শিবিরে। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (Debashis Dhar) মনোনয়ন বাতিল করা হল। সূত্রের খবর, নো ডিউ সার্টিফিকেট দিতে পারেননি তিনি। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে, দেবাশিসের জায়গায় বীরভূমে বিজেপি প্রার্থী করা হয়েছে দেবতনু ভট্টাচার্যকে। তিনি বিজেপির রাঢ়বঙ্গের ক্লাস্টার ইনচার্জ।

দেবাশিস ধর জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে নো ডিউস সার্টিফিকেট না মেলায়, তাঁর প্রার্থিপদ বাতিল করা হয়েছে। সরকারি কর্মীর কাছে রাজ্য সরকারের কোনও পাওনা নেই, এই মর্মে নো ডিউস সার্টিফিকেট দেওয়া হয়।

IPS-অফিসারের পদ থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে যোগদানের পরেই মেলে লোকসভা ভোটের টিকিট। বীরভূমের মতো কেন্দ্র জিততে দেবাশিস ধরের ওপর ভরসা রাখে বিজেপি। বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোরদার জনসংযোগ শুরু করেছিলেন দেবাশিস ধর। 

প্রার্থিপদ পাওয়ার পর মুখ খোলেন একুশের বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়েও। প্রাক্তন পুলিশ কর্তা দাবি করেছিলেন, শীতলকুচির ঘটনার জন্য নয়, তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ভোট-পরবর্তী হিংসার জন্য। শীতলকুচির ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। প্রাক্তন পুলিশ কর্তার দাবি, ওই দিন ভোটদানে বাধা দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ভোটারদের নিয়ে বুথের দিকে যাচ্ছিল কেন্দ্রীয় বাহিনী। তখন তাদের আটকে ধাক্কাধাক্কি করা হয়। সেই সময় শূন্যে গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ায়, তা নিয়ে গুজব ছড়ায়। এরপর বুথে হামলা চালানো হয়। তা রুখতে ফের গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। আত্মরক্ষার্থেই গুলি চলে বলে প্রাক্তন পুলিশ কর্তার দাবি। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে ব্যবহার করতে চেয়েছিলেন এবং তাঁর ভূমিকা নিরপেক্ষ ছিল বলেই ভিক্টিমাইজ করা হয়েছিল।

এদিকে বিজেপি দেবাশিস ধরকে প্রার্থী করায় বীরভূমে বিজেপির একাংশের মধ্য়ে ক্ষোভ তৈরি হয়ছিল বলে দাবি ওঠে। যদিও তাঁর প্রচারে কোনও সমস্যা হয়নি। শেষমেশ তাঁর প্রার্থিপদ বাতিল হয়ে গেল। আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূমে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget